বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অভিযোগের পর অভিযোগ, বদলি কর্মকর্তার পরও বহাল সালমা! ভাঙ্গার ভূমি অফিসে রহস্য আরও ঘনীভূত—“অলৌকিক ক্ষমতার” উৎস কোথায়, প্রশ্ন জনগণ ও সাংবাদিকদের নাসিকে যুক্ত হচ্ছে ফতুল্লা-কুতুবপুর-এনায়েতনগর, বাদ কাশীপুর নাসিকের টেন্ডার বাণিজ্যেরও অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে শহরে অটোরিকশার সংখ্যা ও গ্যারেজের তালিকা চাইলেন এমপি আবুল কালাম লিংক রোড সকালে পরিষ্কার, রাতে ফের ময়লা হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলায় একজন নিহত, যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান চেলসিকে রুখে দিয়ে তৃতীয় স্থানে হাল সিটি, হতাশ লিভারপুল ডিসেম্বরেই মিমির সুখবর! চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ আলিগঞ্জে অভিষেক অনুষ্ঠানে এমপি আব্দুল্লাহ আল আমিন, উঠেছে নানা প্রশ্ন

আলীরটেক ৩নং ওয়ার্ডে সায়েমের নির্বাচনী প্রচারনা

  • আপডেট সময় রবিবার, ৭ নভেম্বর, ২০২১, ৩.৩০ পিএম
  • ৫৭৮ বার পড়া হয়েছে

রুদ্রবাতা২৪.নেট: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন আলীরটেক ইউনিয়ন পরিষদের আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সায়েম আহমেদ। প্রতিদিন ইউনিয়নের বিভিন্ন মহল্লায় ঢাক-ঢোল পিটিয়ে, র্বাঁশি বাজিয়ে তিনি তার নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

শনিবার (৬ নভেম্বর) সকাল থেকে আলীরটেক ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকার গঞ্জকুমারিয়া তেলক্ষীরা চড় ও শাহআলী বাজার সহ বিভিন্ন এলাকায় গণসং‌যোগ ক‌রেন তিনি। এসময় তিনি বাড়ি বাড়ি গিয়ে আলীরটেক ইউনিয়নবাসীর সেবা করার প্রত্যয় ব্যক্ত করেন এবং আনারস মার্কায় ভোট দিয়ে যেন তাকে ইউনিয়নবাসীর সেবা করার সুযোগ দেয়া হয় সে আশা ব্যক্ত করেন।

গণসংযোগ শেষে আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সায়েম আহমেদ বলেন, নির্বাচনএকটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এর মাধ্যমে সাধারণ ভোটারগণ ভোট কেন্দ্রে গিয়ে নির্বিঘেœ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এটাই স্বাভাবিক। কিন্তু আলীরটেক ইউনিয়নে অনেকেই চেয়েছিলো যেন ভোট না হয়। এখানে অনেকেই বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হতে চেয়েছিল কিন্তু আমার জন্য সেটা হতে পারেনি। আপনাদের ভোটের অধিকার কেড়ে নিতে চেয়েছিল তারা, আমি আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে এনেছি। এখন আপনারা ভোট দিতে পারবেন। আমি আপনাদের নিয়ে আন্দোলন করেছি এবং এখনো ভোটের অধিকার রক্ষায় আন্দোলন করে যাচ্ছি। এই ইউনিয়নে ভালো একটা রাস্তা নেই, ভালো একটা হাসপাতাল নেই। আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে এখানে একটি টেকনিক্যাল কলেজ করবো, যেখানে ব্রীজ নেই ব্রীজ করা হবে। যতগুলো ওয়াদা করেছি ইনশাল্লাহ তা শতভাগ বাস্তবায়ন করার চেষ্টা করবো।

এসময় উপস্থিত ছিলেন, আলীরটেক ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন জনু, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইসমাঈল মাদবর, সাধারণ সম্পাদক জামাল হোসেন, ২নং ওয়ার্ড মেম্বার প্রার্থী কবীর হোসেন সরদার, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম, হাজী মোঃ মনির হোসেন, জাকির হোসেন, জামাল হোসেন, আলমগীর হোসেন সরদার, মোঃ সুরুজ মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কর্মী ও সমর্থক বৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort