বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ কুতুবপুর লাকী বাজার থেকে যুবলীগ নেতা সোনালী গ্রেফতার; তদবিরে সহদর দুই ভাই যুবদল নেতার দৌড়ঝাঁপ কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ! পর্দার আড়ালে সাপ্তাহিক চাঁদার কারবার? বন্দরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন নারায়ণগঞ্জে হেভেন কম্পিউটারের কর্ণধার মোঃ মাকসুদুর রহমানের বিরুদ্ধে ক্রেতা হয়রানির অভিযোগ, সদর থানায় জিডি রাসেল হত্যা মামলা: শামীম ওসমানদের বিরুদ্ধে সাক্ষ্য শুরু শ্রমিকদের আন্দোলন নেই, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি নারায়ণগঞ্জ: এইচএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫ শহরে বেপরোয়া উৎসব বাসের চাপায় রিকশাচালক নিহত, আহত ৩

আমি লিডার নই, ক্যাডার: সোনিয়াকে মমতা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১, ৪.৫০ এএম
  • ৬৮১ বার পড়া হয়েছে

ভারতে ২০২৪-এর নির্বাচন সামনে রেখে জাতীয় রাজনীতিতে বিরোধী জোটের সলতে পাকাতে দিল্লি সফরে গিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর ডাকে তার বাড়িতে চা চক্রে যোগ দেন মমতা। ছিলেন সোনিয়া পুত্র রাহুল গান্ধীও। বৈঠক শেষে তৃণমূল নেত্রী বলেন, ‘রাহুল গান্ধীর উপস্থিতিতে সোনিয়াজির সঙ্গে বৈঠক ইতিবাচক হয়েছে। (বিজেপি) বিরোধীদের ঐক্য হওয়াটা খুবই জরুরি। বিরোধী জোট নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া পেগাসাস ইস্যু নিয়েও কথা বলেছি।’

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে আরো বলা হয়- এই পরিস্থিতিতে বড় হয়ে উঠেছে বিরোধী শিবিরের নেতৃত্বের বিষয়টি। কে হবেন প্রধান বিরোধী মুখ? মমতা বন্দ্যোপাধ্যায়কে এই প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, ‘আমি জ্যোতিষী নই।
এটা পরিস্থিতির উপর নির্ভর করছে। অন্য কেউ জোটের নেতৃত্ব দিলে আমার কোনও আপত্তি নেই। আমি নেতা নই, ক্যাডার হয়েই কাজ করে যাব।’

উল্লেখ্য, মোদি-অমিত শাহ’র প্রচার ক্যারিশমা রুখে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয় ছিনিয়ে নিয়েছে তৃণমূল। যাকে মমতা বন্দ্যোপাদ্যায়ের একক সাফল্য হিসেবেই তুলে ধরছে তৃণমূল। তাই দেশব্যাপী মোদি বিরোধী মুখ হিসেবে মমতাকেই তুলে ধরতে তৎপর দলটি। ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ‘দিদি’কেই চাই বলে সরব রাজ্যের শাসক দল। বুধবার দলীয় সাংসদ সুখেন্দু শেখর রায়ের বাড়িতে তৃণমূলের সংসদীয় দলের বৈঠক হয়। সে বৈঠকে মমতাকেই পরবর্তী প্রধানমন্ত্রী চাই বলে ঘোষণা করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর এরপরই মমতা সোনিয়া গান্ধীর বাড়িতে যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort