মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর ফতুল্লায় গভীর রাতে আবাসিক মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র হাসপাতালে ক্ষমতা নয়, জনগণের সেবক হতে চান শাহজালাল নিয়মিত অফিস, দুর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যহীন সেবার অঙ্গীকার; মাদকমুক্ত মানবিক ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যবসা শুরুর সময় ৩৫৫ দিন থেকে ১৮ দিনে নামিয়ে আনার উদ্যোগ সরকারের নারায়ণগঞ্জে গাউছুল আজম মাইজভান্ডারী হিফজুল কুরআন অডিশন নওগাঁয় পাঠকের হাতে ‘দৈনিক রুদ্র বার্তা’ পত্রিকা তুলে দিলেন জেলা প্রতিনিধি মোঃ মমিন আলী ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় নির্বাচন সম্পন্ন হলো নারায়ণগঞ্জ টাইলস্ দোকান মালিক সমিতির ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব দিবসে নাঃগঞ্জ জেলা ট্রাক, ট্যাংলড়ী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের র‍্যালী

আমার প্রতিশ্রুতি চলমান কাজগুলো সম্পন্ন করা : আইভী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২, ৪.১৪ এএম
  • ৫৬৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমার মনে হয় আমি আমার কথার ৭০ থেকে ৮০ ভাগই রেখেছি। মানুষের সবচেয়ে বেশি চাহিদা ছিল রাস্তা ও ড্রেন।

 

সিটি করপোরেশন হওয়ার আগে কিন্তু রাস্তা ড্রেন কিছুই ছিলনা। তাই সাধারণ মানুষের এই চাহিদাটা সবচেয়ে বেশি ছিল। আমার মনে হয় রাস্তা ও ড্রেনের ক্ষেত্রে আমি আমার কথা রেখেছি। এখন যে চাহিদা সেটা হল খাল খনন, খেলার মাঠ, পার্ক করে দেয়া। সেটা নিয়ে এখন আমি কাজ করছি।

 

এই ওয়ার্ডে পানির কোন ব্যবস্থা নাই, মানুষ ডিপ টিউবওয়েলের পানি খায়। তাদের আরেকটা দাবি ওয়াসা যেটা এখন নারায়ণগঞ্জ ওয়াসা। কথা বললে আরও চাহিদা বোঝা যাবে। এগুলোই মূল কাজ। আমার প্রতিশ্রুতি হল আগের চলমান কাজগুলো সম্পন্ন করা।

 

বুধবার (৫ জানুয়ারি) বন্দরের ২৭ নং ওয়ার্ডে নির্বাচনী প্রচার প্রচারনায় নেমে এসব কথা বলেন তিনি।

এ সময় আইভী আরো বলেন, যখন আমি কাজ করবো পক্ষে বিপক্ষে ভোটাররা বলবেই৷ তাদের নতুন নতুন চাহিদা আছে। এটা চলমান প্রক্রিয়া, স্থানীয় সরকারের কাজগুলো কখনও সমাপ্ত হয়না। সমাপ্ত হয়ে আবারও শুরু হয়। সুতরাং ভোটাররা বলতেই পারেন।

 

আমরা সাতাশটি ওয়ার্ডে যেভাবে কাজ করেছি। আপনারা হাঁটলে দেখতে পারবেন। আমার মনে হয়না সেরকম মেজর কোন কাজ বাকি আছে। আমি যেগুলো বলছি সেই কাজগুলোই বাকি আছে। তারপরেও নতুন নতুন চাহিদা অনুযায়ী কাজগুলো করে দিব।

তিনি বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। আমার কর্মীরা কখনও ওভারএ্যাক্সেস করেনি এবং আমিও আইন ভঙ্গ করিনি। আমি উনাকে বলতে চাই তিনি যেন ওভার রোল প্লে না করে। তিনি যেন সঠিকভাবে থাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort