মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর ফতুল্লায় গভীর রাতে আবাসিক মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র হাসপাতালে ক্ষমতা নয়, জনগণের সেবক হতে চান শাহজালাল নিয়মিত অফিস, দুর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যহীন সেবার অঙ্গীকার; মাদকমুক্ত মানবিক ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যবসা শুরুর সময় ৩৫৫ দিন থেকে ১৮ দিনে নামিয়ে আনার উদ্যোগ সরকারের নারায়ণগঞ্জে গাউছুল আজম মাইজভান্ডারী হিফজুল কুরআন অডিশন নওগাঁয় পাঠকের হাতে ‘দৈনিক রুদ্র বার্তা’ পত্রিকা তুলে দিলেন জেলা প্রতিনিধি মোঃ মমিন আলী ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় নির্বাচন সম্পন্ন হলো নারায়ণগঞ্জ টাইলস্ দোকান মালিক সমিতির ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব দিবসে নাঃগঞ্জ জেলা ট্রাক, ট্যাংলড়ী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের র‍্যালী

আবারও ঊর্ধ্বমুখী সবজির দাম

  • আপডেট সময় শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২, ৪.০৪ এএম
  • ৫০৮ বার পড়া হয়েছে

সপ্তাহের ব্যবধানে বাজারে সব ধরনের সবজির দাম বেড়েছে। পাশাপাশি মাছের দামও ঊর্ধ্বমুখী। বিক্রেতারা বলছেন, মৌসুমের শেষ দিকে বাজারে শীতকালীন সবজির সরবরাহ কমে গেছে। তাই দাম বাড়ছে। আগামী সপ্তাহে দাম আরও বাড়ার পক্ষে যুক্তি দিয়েছেন তারা।

রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়েছে। এর মধ্যে শসা কেজিতে ৩০ থেকে ৩৫ টাকা পর্যন্ত বেড়েছে। এরপর রয়েছে বেগুন। বিভিন্ন প্রজাতির মাছের দামও কেজিতে ৩০ থেকে ৪০ টাকা বেড়েছে। এর মধ্যে বেশি দাম বেড়েছে ইলিশের। ইলিশের দাম প্রতি কেজিতে বেড়েছে ১০০ থেকে ১১০ টাকা। এরপর বেশি দাম বেড়েছে চিংড়ির ৫০-৭০ টাকা।

সেগুনবাগিচা বাজারের সবজি বিক্রেতা আলাউদ্দিন ঢাকা পোস্টকে বলেন, আলু-মরিচ এবং ধনিয়াপাতা ছাড়া পাইকারি বাজারে সব সবজির দাম বেড়েছে এ সপ্তাহে। তাই খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে।

 

তার দাবি, পাইকারি বাজারে টমেটোর দাম গত সপ্তাহে ২০ টাকা থাকলেও গতকাল রাতে সেটা ২৫ টাকা দিয়ে কিনতে হয়েছে। শিম গত সপ্তাহে ২৫ টাকা ছিল। আজ দাম বেড়ে ৩৮-৪০ টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপি গত সপ্তাহে ২৫ টাকায় বিক্রি হয়েছে। আজ দাম বেড়ে ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে সবচেয়ে বেশি দাম বেড়েছে শসার। গত সপ্তাহে পাইকারি বাজারে প্রতি কেজি শসার দাম ৩০ টাকা ছিল। আজ সেই শসা ৫০ টাকা অতিক্রম করেছে।

এ বিক্রেতা আরও বলেন, এখন আবারও সবজির দাম বাড়তে থাকবে। কারণ শীতকালীন সবজির উৎপাদন এখন প্রায় শেষের দিকে। ফলে বাজারে চাহিদার তুলনায় সবজির সরবরাহ কম।

বাজার ঘুরে দেখা গেছে, সবজির পাশাপাশি প্রায় সব ধরনের শাকের দামও বেড়েছে। শাকের আঁটি প্রতি ৫-১০ টার মতো দাম বেড়েছে। এর মধ্যে বেশি দাম বেড়েছে পালন ও লাল শাকের।

 

সেগুনবাগিচা বাজারে সপ্তাহের সদাই করতে এসেছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা জহিরুল ইসলাম রাসেল। তিনি বলেন, গত সপ্তাহে পালন শাকের আঁটি কিনেছি ১০ টাকা করে। আজ সেটা দাম বেড়ে দাঁড়িয়েছে ২০ টাকায়। লাক শাক গত সপ্তাহে ১০ টাকা দিয়ে কিনেছিলাম। আজ ১৫ টাকা দিয়ে কিনতে হলো।

সেগুনবাগিচার মাছ ব্যবসায়ী রফিকুল আলম জানান, চাহিদার তুলনায় বাজারে মাছের সরবরাহ না থাকায় গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি দাম বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। তবে ইলিশের দাম কেজিতে ১০০ টার মতো বেড়েছে।

তিনি বলেন, গত সপ্তাহে প্রতি কেজি ইলিশ ১০০০ টাকায় বিক্রি হয়েছে। আজ সেটা ১১০০ টাকায় বিক্রি হচ্ছে। আর চিংড়ি ৫৫০ টাকা বিক্রি হচ্ছে আজ। গত সপ্তাহে ৫০০ টাকায় বিক্রি হয়েছিল। এছাড়া রুই, কাতল, টাটকিনি, শিং, কইসহ অন্যান্য প্রজাতির মাছের দাম কেজি প্রতি ৩০ থেকে ৪০ টাকার মতো বেড়েছে। তবে সাগরের মাছের দাম আগের মতোই আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort