সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
এসি ল্যান্ড বদলি, অভিযোগের পরও বহাল সালমা সিদ্ধিরগঞ্জে গাউছুল আজম মাইজভান্ডারী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আড়াইহাজার উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নারায়ণগঞ্জের বাজারে সবজির দামে ঊর্ধ্বগতি, কমেছে মুরগি-ইলিশের দাম চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিবানী সরকার মদনপুর ইউপিতে ইউএনও শিবানী সরকার: ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতায় জোর, জনভোগান্তি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ গোগনগর থেকে নারায়ণগঞ্জের সাহিত্যাঙ্গন—এক স্বপ্নবান মানুষের যাত্রা

আফ্রিকার নেতাদের সফরের সময় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ

  • আপডেট সময় শনিবার, ১৭ জুন, ২০২৩, ৩.৫৮ এএম
  • ২৭২ বার পড়া হয়েছে

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ অবসানে মধ্যস্থতা করার আশায় আফ্রিকান নেতারা যখ শান্তি মিশন শুরু করেছেন, তখন পরপর দুটি বিস্ফোরণে কেঁপে উঠেছে কিয়েভ। ওই সময় সেখানে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। শুক্রবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

আফ্রিকার এই শান্তি মিশনের প্রতিনিধি দলের মধ্যে দক্ষিণ আফ্রিকা, সেনেগাল, জাম্বিয়া, কমরস ও মিশরের নেতারা রয়েছেন। শুক্রবার তারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করবেন। পরের দিন তারা সেন্ট পিটার্সবার্গে রুশ প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন।

মধ্য কিয়েভে রয়টার্সের একজন সাংবাদিক দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। মেয়র ভিটালি ক্লিটসকোও মধ্য পডিল জেলায় বিস্ফোরণের কথা জানিয়েছেন। রয়টার্সের আরেক সংবাদদাতা রাজধানীর আকাশে দুটি ক্ষেপণাস্ত্রের ধোঁয়া দেখেছেন। ওই ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়া নাকি ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী নিক্ষেপ করেছে তা স্পষ্ট নয়।

রয়টার্সের টেলিভিশন ক্রু রাজধানী কিয়েভে আফ্রিকার নেতাদের গাড়ি বহর আসতে দেখেছেন এবং তাদের হোটেলে প্রবেশের সময় বিমান হামলা প্রতিরক্ষার আওতায় ছিলেন তারা।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্সির পক্ষ থেকে এক টুইটে বলা হয়েছে, ‘মিশন ভালোভাবে এবং পরিকল্পনা অনুযায়ী চলছে।’

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তারা ছয়টি ‘কিনজাল’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ছয়টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং দুটি ড্রোন ভূপাতিত করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort