শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

আড়াইহাজারে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত এক

  • আপডেট সময় শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ১.২১ পিএম
  • ৩৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে খাগকান্দা ইউনিয়নের কদমতলী গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে এক সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত প্রায় ২টায় প্রায় ১০-১৫ জনের একটি ডাকাত দল সৌদি প্রবাসী আজাদের বাড়িতে হানা দেয়। ডাকাতরা প্রথমে গাছ দিয়ে বাড়ির কেচি গেট ভেঙে প্রবেশ করে। এরপর তারা ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২৫ হাজার টাকা, দুইটি স্মার্টফোন এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্রসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে।

ঘরের লোকদের চিৎকারে পাশের বাড়ির আক্তার নামের একজন এগিয়ে আসলে ডাকাতরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে। আহত ব্যক্তি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, “ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ডাকাতদের গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান চলছে।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort