রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা ব্রাজিল-আর্জেন্টিনা না পর্তুগাল: দীঘি কোন দলের সমর্থক? কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন, কী আছে এতে?

আড়াইহাজারে যৌথ অভিযানে অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ ৪ জন আটক

  • আপডেট সময় রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬, ২.১৫ পিএম
  • ৮৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গভীররাতে যৌথ বাহিনীর অভিযানে দেশি-বিদেশি অস্ত্র, মাদক ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এ সময় জড়িত চারজনকে আটক করা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার হাইজাদি ইউনিয়নের ধন্দী ভিটি কামালদি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আড়াইহাজার থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাইজাদি ইউনিয়নের ধন্দী ভিটি কামালদি এলাকার বাসিন্দা নাঈম (৩৮)-এর বসতবাড়িতে যৌথ বাহিনী অভিযান চালায়। এ সময় বাড়িটি তল্লাশি করে ২টি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৩ রাউন্ড পিস্তলের গুলি, নগদ ১৬ লাখ ৯০ হাজার টাকা, ১০৫ পিস ইয়াবা এবং আনুমানিক ১৪ থেকে ১৫টি দা, ছুরি ও চাকুসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

অভিযানকালে নাঈম ছাড়াও রুবেল ভূঁইয়া (৩৩), সুমন (৩০) ও রুনা আক্তার (৩৪)-কে আটক করা হয়। আটককৃত সবাই আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্র, মাদক ও নগদ অর্থের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort