শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টঙ্গিবাড়ীতে গ্রাম্য আদালত কার্যক্রমে জুলাই মাসে সেরা ধীপুর ইউনিয়ন জমি সংক্রান্ত বিরোধে সহিংসতা বাড়ি ছাড়া পরিবার, থানায় অভিযোগ আলোচিত নুসরাত হত্যা মামলায় দুজনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন আদমজী ইপিজেডে আবারও চার নারী শ্রমিক অসুস্থ আদালত চত্বরে হত্যা মামলার আসামি শেখ সিফাতকে মারধর সংঘর্ষের ১৮ দিন পর খুলছে তোলারাম কলেজের ছাত্রাবাস সরকারি নিয়মেই বদলি, অপপ্রচারকারীদের বিরুদ্ধে দুই জিডি সিভিল সার্জনের নওগাঁ জেলার মান্দা উপজেলায় ১০ লিটার চোলাই মদসহ এক নারী গ্রেপ্তার নওগাঁয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শন করলেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁর মহাদেবপুরে মিল-কারখানার ছাই-ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন, দূষিত হচ্ছে পরিবেশ

আজ আরও ২১ শ্রমিকের মরদেহ হস্তান্তর করা হবে

  • আপডেট সময় শনিবার, ৭ আগস্ট, ২০২১, ৬.৪৬ এএম
  • ৪২২ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: রূপগঞ্জের হাসেম ফুডস লিমিটেডে আগুনের ঘটনায় দগ্ধ ২১ শ্রমিকের মরদেহ হস্তান্তর করা হবে। শনিবার (৭ আগস্ট) শনিবার সকাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তরের কথা রয়েছে। এজন্যে শুক্রবার (৬ আগস্ট) বিকালে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা ১৫টি ও ঢামেক হাসপাতালের মরচুয়ারীতে থাকা ৮টি মরদেহ ঢামেক মর্গে স্থানান্তরিত করা হয়েছে।
যে ২১ জনের লাশ হস্তান্তরের কথা রয়েছে তারা হচ্ছেন- মাহমুদা আক্তার, সান্তা মনি, মাহবুবুর রহমান, জিহাদ রানা, রহিমা আক্তার, মিনা খাতুন, নোমান, আমেনা আক্তার, রহিমা, রাবেয়া আক্তার, আকাশ মিয়া, নাজমুল হোসেন, কল্পনা রানী বর্মন, স্বপন মিয়া, শেফালী রানী সরকার, অমৃতা বেগম, শামীম, সেলিনা আক্তার, তাসলিমা আক্তার, ফাকিমা আক্তার, হাসনাইন।
ঢামেক মর্গের মর্গ সহকারী সেকান্দর আলী জানান, ৪৮টি মরদেহের মধ্যে ২৪টি হস্তান্তরের পর আমাদের এখানে একটি মরদেহ ছিল। বাকি ২৩টি ছিল সোহরাওয়ার্দী হাসপাতাল ও ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মরচুয়ারীতে। সেখান থেকে শুক্রবার বিকালে সবগুলো আমাদের মর্গে পৌঁছেছে।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ রূপগঞ্জের হাসেম ফুডস লিমিটেডে আগুনের ঘটনায় দগ্ধ হয়ে মারা যাওয়া ৪৮ মরদেহের মধ্যে ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে ৪৫ শ্রমিকের পরিচয় পাওয়া গেছে। বুধবার (৪ আগস্ট) ৪৫ জনের মধ্যে ২৪ জনের মরদেহ হস্তান্তর করে সিআইডি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort