বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পিরোজপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বি ডি আর চেয়ারম্যান যোগদান করেন  ট্রাফিক ব্যবস্থাপনায় অটো ফাইন সিস্টেম উদ্বোধন অনুষ্ঠানে  বাংলাদেশের কাছে হেরে স্কোয়াডে যে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া পূজা চেরি কি বিয়ে করলেন অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর ফাঁসি বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ আড়াইহাজারের রনি ভূঁইয়া আটক বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬: টেকসই ভবিষ্যৎ গঠনে রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ ইউনিট জাল সনদে সরকারি ৫৬ লাখ টাকা নেওয়ার অভিযোগ, অপপ্রচারের দাবি সিভিল সার্জনের বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের উদ্যোগে চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে মেধার স্বীকৃতি,গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান খালেদা জিয়া মানুষের অধিকার রক্ষায় কখনো আপস করেননি: কালাম

আগামীর বাংলাদেশে আর কোনো অন্যায়-অবিচার হবে না: আব্দুল জব্বার

  • আপডেট সময় রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ৯.২৫ এএম
  • ১২৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল জব্বার বলেছেন, এ শিবিরের ব্যাপ্তি এখন শুধু বাংলাদেশ নয়। ইউরোপ, আমেরিকা ও এশিয়ার বিভিন্ন জায়গায় ইসলামি ছাত্র শিবিরের কার্যক্রম চলমান রয়েছে।

আগামী দিনের বাংলাদেশ গড়বে ছাত্র শিবির। এদের নেতৃত্বেই একটি কল্যাণমুখর দেশ তৈরি হবে।
শনিবার (৫ অক্টোবর) আড়াইহাজারে ইসলামী ছাত্র শিবিরের প্রীতি সমাবেশে তিনি এ কথা বলেন।

আব্দুল জব্বার বলেন, আমরা কল্যাণমূলক কাজে প্রতিযোগিতা করতে চাই। ছাত্র শিবির ছাত্র সমাজের জন্য কাজ করে আর জামায়াতে ইসলামী ছাত্র ছাড়া যারা আছে তাদের জন্য কাজ করে। ছাত্র শিবিরের সাবেক ভাইদের অনেকে পাঁচ তারিখের আগে ফোন দিলে বলতো ব্যস্ত আছি। পাঁচ তারিখের আগে যারা আমাদের দেখলে অন্য দিকে চলে যেতেন পাঁচ তারিখের পর সেই সব ভাইয়েরা ফিরে এসেছেন।

তিনি আরও বলেন, আল্লাহ দেখিয়ে দিয়েছেন আল্লাহর শক্তির চেয়ে বড় কোনো শক্তি হতে পারে না। আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই, যদি জীবন দিতে হয় লড়াই করতে হয়। আমরা কোনো আপস করবো না।

আব্দুল জব্বার বলেন, কিছুক্ষণ আগে একজন বললো নারায়ণগঞ্জে একজন দানব ছিল। তার জন্য আমরা এগোতে পারিনি। পাঁচ তারিখের আগে আমরা কোথাও অডিটরিয়ামে প্রোগ্রাম করতে চাইলেও আমাদের বলতো ওপরের নিষেধ রয়েছে। আমরাও তাদের বলতাম ওপরেরও কিন্তু ওপর আছে।

তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশে আর কোনো অন্যায়-অবিচার হবে না। আমরা বলতে চাই, গত ১৮ বছরে আমাদের শিক্ষা ব্যাবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা চাই নতুন শিক্ষা কমিশনের মাধ্যমে নতুন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে।

আব্দুল জব্বার বলেন, মানুষের আইন দিয়ে মানুষের মুক্তি নিশ্চিত হতে পারে না। আমরা কথায় নয়, মুসলমান হিসেবে নিজেদের প্রমাণ করতে হবে। আমাদের কথায় মিল থাকতে হবে, লেনদেনে মিল থাকতে হবে। সব মানুষের কাছে ইসলামের সঠিক দাওয়াত পৌঁছে দিতে হবে। কথা বলবেন একটা কাজ করবেন আরেকটা সেটা হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort