মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আলোচিত নুসরাত হত্যা মামলায় দুজনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন আদমজী ইপিজেডে আবারও চার নারী শ্রমিক অসুস্থ আদালত চত্বরে হত্যা মামলার আসামি শেখ সিফাতকে মারধর সংঘর্ষের ১৮ দিন পর খুলছে তোলারাম কলেজের ছাত্রাবাস সরকারি নিয়মেই বদলি, অপপ্রচারকারীদের বিরুদ্ধে দুই জিডি সিভিল সার্জনের নওগাঁ জেলার মান্দা উপজেলায় ১০ লিটার চোলাই মদসহ এক নারী গ্রেপ্তার নওগাঁয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শন করলেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁর মহাদেবপুরে মিল-কারখানার ছাই-ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন, দূষিত হচ্ছে পরিবেশ নওগাঁর পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে মাদক ও চোলাই মদবিরোধী উঠান বৈঠক নওগাঁয় কন্যাসন্তান জন্ম দেওয়াকে কেন্দ্র করে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন।

অস্বচ্ছল বিচারপ্রার্থীদের আইনি সেবা নিশ্চিত করতে হবে: জেলা জজ

  • আপডেট সময় বুধবার, ৮ জুলাই, ২০২৬, ২.৪৭ পিএম
  • ২৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে লিগ্যাল এইড কার্যক্রমে প্যানেল আইনজীবীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে জেলা আইনজীবী সমিতি ভবনের হলরুমে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে লিগ্যাল এইড কার্যক্রমে নিয়োজিত প্যানেল আইনজীবীরা অংশগ্রহণ করেন।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ বলেন, “প্যানেল আইনজীবীদের মূল দায়িত্ব হলো অস্বচ্ছল ও অসহায় বিচারপ্রার্থীদের বিনামূল্যে মানসম্মত আইনি সেবা প্রদান করা। লিগ্যাল এইডের সুবিধাভোগীরা সাধারণত দরিদ্র ও সামাজিকভাবে অনগ্রসর। তাই তাদের সঙ্গে মানবিক ও সহযোগিতাপূর্ণ আচরণ করতে হবে। পাশাপাশি মামলার সুষ্ঠু নিষ্পত্তির স্বার্থে প্রয়োজনীয় সাক্ষী আদালতে উপস্থিত করা এবং যথাযথ তথ্য-প্রমাণ উপস্থাপনে আন্তরিক থাকতে হবে।”

সেমিনারে প্যানেল আইনজীবীদের দায়িত্ব, মামলা পরিচালনায় বিভিন্ন প্রতিবন্ধকতা এবং সেসব উত্তরণে করণীয় বিষয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে আইনজীবীদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করা হয়।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে. এম. মহিউদ্দীন, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানসহ বিচার বিভাগ ও আইনজীবী সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort