সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় গ্রেপ্তার ৮২ নারায়ণগঞ্জে উচ্ছেদ অভিযানে সাখাওয়াত এর ওপর হামলার চেষ্টা ফারজানার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা আইভী এই মুহূর্তে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ: গোলাম মাওলা রনি “জান্নাতের পাখিদের কাছে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি”—প্রধান অতিথি এম এইচ তালুকদার জনপ্রিয়তায় প্রচার প্রচারণায় সবার শীর্ষে কামাল হোসেন মিয়াজী যুদ্ধবিরতির পর গাজায় ১,৪০০-এর বেশি ফিলিস্তিনি নিহত : অ্যামনেস্টি সফল উদ্যোক্তা সামান্থা জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান প্রধানমন্ত্রীর জাপান সফরে একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা

অসুস্থতার খবরের পর প্রথমবার প্রকাশ্যে ইরানের শীর্ষ ধর্মীয় নেতা

  • আপডেট সময় রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ৪.০৫ এএম
  • ২৬১ বার পড়া হয়েছে

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি অসুস্থতার খবরের পর শনিবার প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কালো পোশাক এবং মাস্ক পরে খামেনি শিয়া মতাবলম্বীদের আরবাইন পালন উপলক্ষে একটি শোক অনুষ্ঠানে অংশ নেন বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।

করোনভাইরাস প্রাদুর্ভাবের কারণে গত দুই বছর পর শুরু হওয়া এই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষার্থী দলের প্রতিনিধিদের সঙ্গে অংশ নেন।

খামেনির ওয়েবসাইটে প্রকাশিত ছবিগুলোতে দেখা গেছে, সর্বোচ্চ নেতা হাঁটছেন, ভিড়ের দিকে হাত নেড়ে শোক অনুষ্ঠান পালন করতে বসেছেন।

৮৩ বছর বয়সী ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ‘গুরুতর অসুস্থ’ হওয়ার একাধিক অসমর্থিত প্রতিবেদনের পরে তার প্রকাশ্যে আসার খবর সামনে এলো।

এর আগে শুক্রবার নিউইয়র্ক টাইমস জানিয়েছে, গত সপ্তাহে অসুস্থ হয়ে পড়ার পর পর্যবেক্ষণে ইরানের সর্বোচ্চ নেতা সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন।

দীর্ঘ ৩৩ বছর ধরে তিনি ইসলামিক রিপাবলিক অব ইরানের নেতৃত্বে রয়েছেন।

১৯৮১ সালে আততায়ী হামলায় খামেনিকে হত্যার চেষ্টা করা হয়। এ জন্য কিছু আংশিকভাবে পক্ষাঘাতগ্রস্ত। ২০১৪ সালে প্রোস্টেট ক্যান্সারের কারণে তার সার্জারি করা হয়। সাম্প্রতিক বিভিন্ন অনুষ্ঠানে ৮৩ বছর বয়সি এই ধর্মীয় নেতাকে বেশ দুর্বল দেখা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort