শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা

অর্থ পাচারের মামলায় গাজী-নীলা-আলমাছসহ আসামি ৮

  • আপডেট সময় শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ১১.৪৯ এএম
  • ১৯৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (৭৭) এবং তার সাবেক ব্যক্তিগত সহকারী এমদাদুল হকসহ (৫২) মোট আটজনের বিরুদ্ধে প্রায় ৮৭ কোটি টাকার মানিলন্ডারিংসহ প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার (১১ ডিসেম্বর) রূপগঞ্জ থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ধারায় মামলাটি দায়ের করে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট;মামলার নম্বর—৪৩।

অভিযোগে বলা হয়েছে, ভুয়া দলিল তৈরি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে বিপুল পরিমাণ জমি জবরদখল, হস্তান্তর ও তা রূপান্তর করা হয়েছে।

সিআইডি বরাতে জানা যায়, অভিযুক্তরা অজ্ঞাতনামা আরও ৭–৮ জন সহযোগীকে নিয়ে একটি সংগঠিত অপরাধ চক্রগড়ে তুলেছিলো , যারা ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ২০ জুলাই পর্যন্ত বিভিন্ন সময়ে মোট ১৬ জন ভিকটিমের ২৪০১.৪৬ শতাংশ জমি প্রতারণা ও চাঁদাবাজির মাধ্যমে দখলে নেয়।

মামলার নথিতে উল্লেখ রয়েছে, প্রতি শতাংশ জমির সরকারি মূল্য ৩ লাখ ৬১ হাজার ৪০০ টাকা হিসেবে এই দখল করা জমির সরকারি বাজারমূল্য দাঁড়িয়েছে ৮৬ কোটি ৭৮ লাখ ৮৭ হাজার ৬৪৪ টাকা।

এজাহারনামায় যাদের নাম রয়েছে তারা হলেন—গোলাম দস্তগীর গাজী (৭৭), এমদাদুল হক (৫২), সৈয়দা ফেরদৌসী আলম নীলা (৫৭), তোফায়েল আহমেদ আলমাছ (৫৫), মো. মাহাবুবুর রহমান জাকারিয়া মোল্লা (৪৮), মো. আনছার আলী (৫৫), আলফাজ উদ্দিন (৬৩) ও দিমন ভূঁইয়া (৫৫)।

এদিকে, মামলার সঙ্গে সংশ্লিষ্ট সম্পত্তি ক্রোকের জন্য গত ৮ জুলাই বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ, মহানগর আদালত, ঢাকা একটি আদেশ (পারমিশন পিটি. নং ৬৮৪/২০২৫) জারি করেন। ক্রোককৃত সম্পত্তির বাজারমূল্য প্রায় ৪০০ কোটি টাকা বলে জানা গেছে। ওই সম্পত্তির রিসিভার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সিআইডি প্রধান (অ্যাডিশনাল আইজিপি) কে।

বর্তমানে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট মামলাটির তদন্ত চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort