বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পিরোজপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বি ডি আর চেয়ারম্যান যোগদান করেন  ট্রাফিক ব্যবস্থাপনায় অটো ফাইন সিস্টেম উদ্বোধন অনুষ্ঠানে  বাংলাদেশের কাছে হেরে স্কোয়াডে যে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া পূজা চেরি কি বিয়ে করলেন অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর ফাঁসি বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ আড়াইহাজারের রনি ভূঁইয়া আটক বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬: টেকসই ভবিষ্যৎ গঠনে রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ ইউনিট জাল সনদে সরকারি ৫৬ লাখ টাকা নেওয়ার অভিযোগ, অপপ্রচারের দাবি সিভিল সার্জনের বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের উদ্যোগে চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে মেধার স্বীকৃতি,গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান খালেদা জিয়া মানুষের অধিকার রক্ষায় কখনো আপস করেননি: কালাম

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে তিতাস কর্মকর্তাদের ওপর হামলা, আহত ৮

  • আপডেট সময় বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ৯.৩৫ এএম
  • ১৪৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সনমান্দি ইউনিয়নের জাইদেরগাঁও এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিছিন্নকালে তিতাসের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা করেছে স্থানীয় লোকজন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় তিতাসের এক কর্মকর্তাসহ আটজন আহত হয়েছেন। তাদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
খবর পেয়ে যৌথ বাহিনী ওই এলাকায় অভিযান চালায়। তবে অভিযানের খবরে গ্রাম পুরুষশূন্য হয়ে পড়ে। সেজন্য কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড কোম্পানির মেঘনা জোনের ম্যানেজার প্রকৌশলী মো. শাকিল মন্ডল জানান, উপজেলার সনমান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয়রা ব্যবহার করে আসছে। এতে সরকার বিশাল অংকের রাজস্ব হারাচ্ছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় তিতাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অভিযানে ওই এলাকার প্রায় সাড়ে ৬শ ফুট গ্যাস লাইন তুলে ফেলা হয়। বেলা সাড়ে ১১টার দিকে ওই এলাকার প্রায় ৩০-৩৫ জনের একটি দল লাঠিসোঁটা ও লোহার পাইপ নিয়ে অভিযান দলের ওপর অতর্কিত হামলা করে। হামলায় এক কর্মকর্তা ও সাত শ্রমিক আহত হন। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।

তিনি জানান, হামলাকারীরা একটি জেনারেটর মেশিন, সংযোগ বিচ্ছিন্ন করার যন্ত্রাংশ, কোদাল ও উত্তোলিত গ্যাস পাইপ লুট করে নিয়ে যায়। খবর পেয়ে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান চালায়। অভিযানের খবরে ওই এলাকা পুরুষশূন্য হয়ে পড়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান, তিতাস কোম্পানি কর্তৃপক্ষ থানায় মামলা করবে। তাই মামলা হওয়ার আগে হামলায় আহতদের নাম প্রকাশ করতে বাধা রয়েছে। শ্রমিকদের পাশাপাশি একজন কর্মকর্তাও আহত হয়েছেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, তিতাস গ্যাসের অভিযানে হামলার ঘটনার পর যৌথ বাহিনী ওই এলাকায় অভিযান চালিয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort