সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক নুরুজ্জামান’র বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে বন্দর প্রেসক্লাবের মানববন্ধন আড়াইহাজারে গৃহবধূ হত্যার অভিযোগ, আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন অপরাধ দমনে নারায়ণগঞ্জ এসপির কঠোর পদক্ষেপ, গ্রেপ্তার -১২২, অভিযান চলবে: এসপি সাভারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা তারেক রহমান দেখিয়ে যাচ্ছেন কীভাবে দেশকে এগিয়ে নেওয়া যায়: দিপু ভূঁইয়া শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত করতে হবে: আবুল কালাম সিরাজ এমপি নামে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরন অনুষ্ঠানে নানান অপকর্মের হোতা উজ্জ্বল সরকার জনগণের সাথে প্রতারণা করেছে: জামায়াত আমীর ‘স্ত্রীর সঙ্গে ঝগড়া’: পুলিশ সদস্যের উন্মত্ত আচরণের ভিডিও ফেসবুকে তল্লা মসজিদ বিস্ফোরণের ছয় বছর পরও স্বজনদের মনে সেই ভয়াবহ রাতের ক্ষত

অপরাধ দমনে নারায়ণগঞ্জ এসপির কঠোর পদক্ষেপ, গ্রেপ্তার -১২২, অভিযান চলবে: এসপি

  • আপডেট সময় সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০.৫৪ এএম
  • ১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : নবাগত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান দায়িত্ব নেওয়ার ২৪ ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে ১২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে পুলিশ সুপারের এমন অভিযানে ব্যাপক আলোচনা শুরু হয়েছে জেলা জুড়ে। ২৪ সালের ৫ আগস্টের পর সারাদেশে আইনশৃঙ্খলার অবনতি ঘটে। হত্যা, ডাকাতি, চুরি, ছিনতাই, মাদক ও কিশোরগ্যাং এর তৎপরতায় অতিষ্ঠ ছিলো দেশের মানুষ। তার ব্যতিক্রম ছিলো না নারায়ণগঞ্জ জেলাও। অপরাধ দমনে নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের এমন সাহসিক অভিযানে প্রশংসায় ভাসছেন পুলিশ সুপার হাবিবুর রহমান।

নবাগত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে জেলা জুড়ে গত শুক্রবারে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সুপারের নির্দেশনায় ৭ জন অতিরিক্ত পুলিশ সুপার ও ১ জন সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে ৭ থানার অফিসার ইনচার্জ ও অফিসার-ফোর্সদের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে একদিনে সর্বমোট ১২২ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী, কিশোর গ্যাংয়ের সদস্য ও ছিনতাইকারী রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। পরবর্তীতে উক্ত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ বিষয়ে পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বলেন, অপরাধ নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কোন অপরাধী ছাড় পাবেনা। এসপির দায়িত্ব গ্রহণের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং অপরাধীদের কঠোর ভাবে দমন করবে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি এমনটাই প্রত্যাশা করেন নারায়ণগঞ্জবাসী।
অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকায় নবাগত পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা, সচেতন মহল ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort