রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা ব্রাজিল-আর্জেন্টিনা না পর্তুগাল: দীঘি কোন দলের সমর্থক? কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন, কী আছে এতে?

অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন

  • আপডেট সময় শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১১.৪৪ এএম
  • ১৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেছেন, অন্যায়কারী যে দলেরই হোক, আমার দলের হলেও দয়া করে কেউ প্রশ্রয় দেবেন না। অতীতে দেখা গেছে, একজন অন্যায়কারীকে বাধা দিলে তাৎক্ষণিক এমপি বা থানা থেকে ফোন এসেছে তাকে প্রটেকশন দেওয়ার জন্য। তবে আমি বলছি, আমার পক্ষ থেকে এমন কিছু হবে না। আমি কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেব না। থানায় ফোন দেব না এবং তদবির করার জন্য আপনাদের কাছেও ফোন দেব না। যেকোনো অন্যায়কারীর বিরুদ্ধে দল-মত নির্বিশেষে এলাকার সম্মানিত মানুষদের ঐক্যবদ্ধ হতে হবে।

শুক্রবার (১৭এপ্রিল) বিকেলে ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের জ নম্বর ওয়ার্ড এনসিপির আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, আমি এনসিপির একজন নেতা। কিন্তু সংসদ সদস্য হওয়ার কারণে এই এলাকার সকল দায়-দায়িত্ব আমার। জনপ্রতিনিধি হিসেবে, কারণ আমাকে বেতন এনসিপি নয়, সরকার দেয়। আর এই এলাকার সকলের জন্যই সরকার বেতন দেয়। শুধু এনসিপি নয়, এলাকার সকল সম্মানিত ব্যক্তিবর্গকে নিয়ে এলাকার উন্নয়ন কমিটি, পঞ্চায়েত, মসজিদ ও মাদরাসাকে পুনর্গঠন করে মাদক প্রতিরোধ ও অন্যায় প্রতিরোধ কমিটি করার আহ্বান জানান এমপি।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা পুরো নারায়ণগঞ্জকে মার্ক করছি যে সমস্যাগুলো কী কী। এবং জেলার যেকোনো সভা বা মিটিংয়ে মাদকের বিরুদ্ধে কথা বলেছি। অনেক মাদকের স্থানের নামও প্রকাশ করেছি। কিন্তু আমাদের দুঃখ এটি যে, আমরা বলার পরের দিন একটি অভিযান হয়, এরপর আর সারা মাস কোনো খবর নেই। এরকম পরিস্থিতি আমরা চাই না। আমরা চাই, যেহেতু সামনে একটি বিসিক রয়েছে, সেখানে ব্যবসায়ীরা নিরাপদে ও শান্তিতে ব্যবসা করবে। শ্রমিকেরা শান্তিতে কাজ করবে এবং এলাকাবাসী নির্বিঘ্নে বসবাস করুক। কিন্তু দয়া করে কেউ কোনো রাজনৈতিক দলের পরিচয়ে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে মানুষের শান্তি নষ্ট করবেন না।

এমপি বলেন, আমরা দেখেছি মারামারি, গোলাগুলি ও খুনাখুনি যারা করে, তাদেরকে প্রটেকশন দেয় রাজনৈতিক নেতারা। এসব হওয়া উচিত না। এই গুন্ডামি ও সন্ত্রাসকে পছন্দ করে না বলেই মানুষ রাস্তায় নেমে বিপ্লব করেছে এবং খুনি ও ফ্যাসিস্টদের প্রতিহত করেছে। আবার যদি আমরা এ ধরনের পরিস্থিতি তৈরি করি, তাহলে মানুষ এটি ভালোভাবে গ্রহণ করবে না।

মাদকের সমস্যা উল্লেখ করে তিনি বলেন, নারায়ণগঞ্জের মাসদাইর এলাকায় মাদকের একটি বড় সমস্যা রয়েছে। মাদক এই এলাকার যুবসমাজ ও পরিবেশ নষ্ট করছে। পাশাপাশি মা-বোনদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং গার্মেন্টস শ্রমিকেরা বেতনের সময়সহ বিভিন্ন সময়ে ছিনতাইয়ের শিকার হচ্ছেন। এরকম একটি পরিস্থিতি চলতে পারে না। সুতরাং আমরা চাই এই সমাজটি পরিবর্তন হোক। আর এই পরিবর্তনের জন্য আপনারাও আমাকে সমর্থন করেছেন।

তিনি বলেন,দীর্ঘদিন যাবত নারায়ণগঞ্জ-৪ আসনটি এতটাই অবহেলিত এবং সন্ত্রাসীদের ষড়যন্ত্রে জড়িত ছিল যে, মানুষ ভাবছে এখানে যেভাবেই হোক অন্যায়কে প্রতিহত করতে হবে। সেই জায়গা থেকে আপনারা আমাকে সমর্থন দিয়েছেন। আমি ইতোমধ্যেই কাজও শুরু করেছি।

সেলিম সরদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর আহমেদ সরদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানজিমুল ইসলাম, যুবশক্তির সদস্য ফারদিন শেখ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort