বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় পুলিশ হত্যায় গ্রেপ্তার ৬, সন্ত্রাসী ডেভিড গুলিবিদ্ধ বর্জ্য ব্যবস্থাপনার অভিজ্ঞতা নিতে রাজশাহীতে নাসিক প্রশাসক সিদ্ধিরগঞ্জে বসতভিটা ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ মামুন মাহমুদের ফতুল্লায় আগুনে পদ্মা রেল সেতুর পিলার ক্ষতিগ্রস্ত, কমানো হয়েছে ট্রেনের গতি সিনেস্কোপে দর্শকদের সঙ্গে ‘যাপিত জীবন’ উপভোগ করলেন পরিচালক ও নায়িকা ভাবনা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১১ জন গ্রেপ্তার ডেভিডের মৃত্যুর ২২ বছর: ক্রিকেটার থেকে শীর্ষ সন্ত্রাসীর তকমা হকারদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম: জনদূর্ভোগ কমাতে মাঠে নামল সিদ্ধিরগঞ্জ শ্রমিক দল নিষিদ্ধ আওয়ামী লীগকে সংগঠিত করতেঃ সোনারগাঁ থানা এলাকায় আওয়ামী লীগের দোসর রাসেল মাহমুদের গোপন বৈঠক ; গোয়েন্দা সংস্থার নজরদারির প্রয়োজন

অটোরিক্সা চোরেরা প্রতিবন্ধী গোলাম রাব্বির প্রতিও দয়া হলোনা! নিয়ে গেলো অটোরিক্সা

  • আপডেট সময় শনিবার, ১০ আগস্ট, ২০২৪, ৪.৩৮ এএম
  • ১৯০ বার পড়া হয়েছে

প্রতিবন্ধী গোলাম রাব্বি, পিতা আলমগীর (পঙ্গু), তাদের গ্রামের বাড়ি কোথায় বলতে পারে না। তবে বহুদিন যাবত পঙ্গু বাবা ও ছোট দুই ভাইকে নিয়ে নারায়ণগঞ্জের খানপুর এলাকায় থাকে। সংসার চালানোর একমাত্র উপার্জন কারী এই প্রতিবন্ধী গোলাম রাব্বি। সারাদিন অটোরিক্সা চালিয়ে যে কয়টি টাকা উপার্জন হয় তা দিয়েই চাল, ডাল, শাকসবজি কিনে নিলেই উনুনে আগুন জ্বলে এরপর হয় খাওয়া দাওয়া।

৯ আগষ্ট শুক্রবার আনুমানিক ৫ টার পর ছিটকেচোরেরা বন্দর ঘাট থেকে তার অটোরিক্সায় উঠে বেপারী পাড়া মসজিদের সামনে এসে তাকে বসিয়ে রেখে রিক্সাটি নিয়ে পালিয়ে যায়।

এখন দু’চোখে অন্ধকার দেখছি বলে প্রতিবন্ধী রাব্বি কেঁদে কেঁদে বেপারী পাড়া জামে মসজিদে নামাজ পড়তে আসা এলাকার মুসল্লিদের কাছে বিচার দিচ্ছে, আর বলছে আমার সহায় সম্বল টুকু নিয়ে আমাকে আরো পঙ্গু করে দিয়ে গেল। আমি একজন প্রতিবন্ধী সংসারে ৩ ভাই, কোন বোন নেই। বাবা টাও পঙ্গু, দু’ভাই আমার ছোট, সংসারের আমি ছাড়া উপার্জন করার মতো আর কেউ নেই, এখন আমি কি করবো আপনারাই বলে দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort