মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

অগ্নিগর্ভ সুদানে মৃতের সংখ্যা ৪০০ পেরল, খাদ্য-পানির অভাবে ধুঁকছে আমজনতা

  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩, ৩.২৩ এএম
  • ২৯৪ বার পড়া হয়েছে

 

সুদানের গৃহযুদ্ধে এখনও পর্যন্ত ৪১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংঘর্ষের জেরে আহত হয়েছেন সাড়ে তিন হাজারের বেশি। গত ১৪ এপ্রিল থেকে তীব্র সংঘাতে জড়িয়েছে সুদানের সেনা ও আধাসেনা। অগ্নিগর্ভ পরিস্থিতিতে কার্যত প্রাণ হাতে করে দিন কাটাচ্ছেন সুদানবাসী। সেদেশে আটকে পড়েছেন বহু বিদেশি নাগরিকরাও। জানা গিয়েছে, হাসপাতালগুলিকে লক্ষ্য করে বেছে বেছে হামলা চালানো হচ্ছে।

রোববার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তরফে একটি পরিসংখ্যান প্রকাশ করে বলা হয়, সুদানের গৃহযুদ্ধে মোট ৪১৩ জন প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যা ৩৫৫১। মৃতদের মধ্যে অনেক শিশুও রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের অধীনস্থ সংস্থাগুলি। সেই সঙ্গে জানা গিয়েছে, গত ১০ দিনে অন্তত ১০টি হাসপাতাল লক্ষ্য করে হামলা চালিয়েছে সংঘর্ষরত দুই গোষ্ঠী। বাধ্য হয়ে পরিষেবা বন্ধ করে দিয়েছে অন্তত ২০টি হাসপাতাল।

এক ধাক্কায় প্রচুর হাসপাতাল বন্ধ হয়ে যাওয়ার কারণে সুদানের মৃত্যুমিছিল আরও বাড়বে বলেই আশঙ্কা প্রকাশ করেছে হু। সংস্থার মুখপাত্র মার্গারেট হ্যারিস বলেন, “বহু মানুষ আহত হয়েছেন, কিন্তু তাদের সঠিক চিকিৎসা মিলছে না। হাসপাতাল বন্ধ থাকার কারণে চিকিৎসার অভাবে মৃত্যু হতে পারে সুদানের বহু মানুষের।”

শুধু হাসপাতাল নয়, বিপর্যস্ত হয়ে পড়েছে সেদেশের একাধিক পরিষেবা। বরাবরই খাদ্যসংকট রয়েছেন সুদানে। কিন্তু গৃহযুদ্ধে তিন কর্মীর মৃত্যুর পর আপাতত সুদানে কাজ বন্ধ রেখেছে জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। ফলে খাদ্যের অভাবে ধুঁকছেন সাধারণ মানুষ। এছাড়াও পর্যাপ্ত জল, ওষুধের যোগানও প্রায় বন্ধ হয়ে গিয়েছে। কবে এই গৃহযুদ্ধ থামবে, তার কোনও ইঙ্গিত নেই। ফলে সুদানবাসীর ভোগান্তি আরও বাড়বে বলেই আশঙ্কা। সূত্র: সিএনএন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort