শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

সোনারগাঁয়ে শহিদা হত্যা মামলার প্রধান আসামী হাবি সহ দুইজন গ্রেফতার,আদালতে জবানবন্দি

  • আপডেট সময় শনিবার, ২৮ আগস্ট, ২০২১, ১১.২১ পিএম
  • ৩৯৯ বার পড়া হয়েছে

সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বারদী ইউনিয়নর আলগীরচর গ্রামের শাহিদা বেগম (৪০) হত্যা মামলার প্রধান আসামি হাবিবুর রহমান হাবু (৪২)সহ দুইজনকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ পিবিআই। গত ২৬ আগস্ট দক্ষিণ কেরানীগঞ্জ থানার সাপেরচর এলাকা হতে হাবিবুরকে গ্রেফতার করা হয়। সে সোনারগাঁয়ের আলীরচর গ্রামের মৃত নুর মোহাম্মদ এর ছেলে।
মামলার প্রধান আসামী হাবিবুর রহমান ওরফে হাবু (৪০) গত- ২৭ আগস্ট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মহসিনের আদালতে অপরাপর এজাহারনামীয় আসামীদের সরাসরি জড়িত করে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।পরে আসামীদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।
পিবিআই নারায়ণগঞ্জ জানিয়েছে, গত ৪ আগস্ট বিকালে সোনারগাঁওয়ের বারোদী এলাকায় জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা টেঁটা, চাকু, চাপাতিসহ দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে সাদেকুর এবং তার পরিবারের লোকজনের উপর হামলা করে। হামলায় বাদীর চাচাতো ভাই দেলোয়ার এবং মনিরের দিকে টেডা নিক্ষেপ করলে তারা টেঁটাবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন আছেন।
আসামী হাবিবুর রহমান ওরফে হাবু সাদেকুরকে হত্যার উদ্দেশ্যে তার দিকে টেঁটা নিক্ষেপ করলে টেঁটাটি লক্ষভ্রষ্ট হয়ে বাদীর শ্যালিকা শাহিদা (৪০),এর বুকে বিদ্ধ হলে বাদীসহ তার আত্নীয়স্বজন ভিকটিমকে উদ্ধার করে হাসপালে ভর্তি করার। ২ (দুই) দিন পরে শাহিদা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় সাদেকুর রহমান সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দয়ের করেন। হত্যাকান্ডটি সংঘটিত হবার সাথে সাথেই পুলিশ সুপার, পিবিআই নারায়ণগঞ্জ জেলার নির্দেশে পিবিআই নারায়ণগঞ্জ জেলা ছায়াতদন্ত শুরু করে। সূত্রে বর্ণিত মামলাটি সোনারগাঁ থানা পুলিশ কিছুদিন তদন্তের পরপরই মামলার উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় গত ১৭ আগস্ট পিবিআই নারায়ণগঞ্জ জেলা মামলাটির স্ব-উদ্যোগে গ্রহণ করে।
এ মামলার অপর আসামিরা হলেন মোঃ জিয়া (৩৫), জামিল হোসেন (৩০), মোঃ হোসেন (৩২), মোঃ মনির (২৮), মোঃ রাব্বি (২০), মোঃ ফারুক (৩২)। তাদেরকে গ্রেফতার অভিযান অব্যাহত আছে।
গ্রেফতারকৃত আসামি হাবিবের দেওয়া ১৬৪ দ্বারা জবানবন্দি তথ্য মতে, হামলার পরিকল্পনাকারী তারই বোন আসামী মোসাঃ শাহনাজ (৪৫), কে ডেমরা থানার সুকুরসি এলাকা হতে গ্রেফতার করা হয়।
মামলার ঘটনাস্থল থেকে আসামীদের ব্যবহার করা মোট ৭(সাত) টি চারফলা বিশিষ্ট টেডা আসামী হাবিবুর রহমান ওরফে হাবিব এর ঘর থেকে জব্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort