শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিএসএফের হাতে আটক ২ পুলিশকে ফেরত আনল বিজিবি নগরীতে পিস্তল-হেরোইনসহ গ্রেপ্তার ২, মোটরসাইকেল জব্দ প্রতিযোগিতায় টিকে থাকতে বাস্তবমুখী শিক্ষার বিকল্প নেই: এমপি কালাম আড়াইহাজারে ভাড়া ঘরে যুবকের বস্তাবন্দি লাশ, স্ত্রী আটক কাঁচপুরে গ্যাস বিস্ফোরণ: দগ্ধ চারজনের কেউই বাঁচলেন না ইজিবাইক বড় অটো চালকদের মিশনপাড়া কালিবাজার প্রবেশ করার দাবীতে বিক্ষোভ মিছিল ও স্মারক লিপি প্রদান বন্দরে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে বৃদ্ধা নিহত, আহত কয়েকজন হিন্দু সম্প্রদায়ের প্রতি অবিচার হলে বিএনপি ও সরকার ব্যবস্থা নেবে: সাখাওয়াত পুরান ঢাকা পুনরুজ্জীবনে ১৩৭ কোটি টাকার প্রকল্প হাতে নিচ্ছে রাজউক দেখার কেউ নেই, গ্রাহক হয়রানি ও ঘুষ, দুর্নীতিরআখড়া সিদ্ধিরগঞ্জ ডিপিডিসি

সোনারগাঁও প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত: সভাপতি এম এম সালাউদ্দিন, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহ সভাপতি মোক্তার হোসেন মোল্লা

  • আপডেট সময় রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১, ১১.৩১ এএম
  • ৬১৯ বার পড়া হয়েছে

মোঃ শামছুল আলম তুহিন: নারায়ণগঞ্জের সোনারগাঁও প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনে দৈনিক যুগান্তরের সাব এডিটর এম এম সালাউদ্দিন সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি আবু বকর সিদ্দিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার দিনব্যাপী সোনারগাঁও উপজেলা পরিষদ সভা কক্ষে সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি অসিত কুমার দাসের সভাপতিত্বে নির্বাচন পরিচালনা করেন ক্লাবের প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. সামসুল ইসলাম ভূঁইয়া, নির্বাচন কমিশনার এ কে এম মাহফুজুর রহমান ও ফিরোজ হোসেন মিতা। নির্বাচন পরিচালনার সমন্বয়ক ছিলেন সাইফুল ইসলাম রিপন। দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি এম এম সালাউদ্দিন (সাব এডিটর দৈনিক যুগান্তর) ২০ ভোট, সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোক্তার হোসেন মোল্লা (দৈনিক ইনকিলাব) ১৮ ভোট, সাধারণ সম্পাদক পদে আবু বকর সিদ্দিক (দৈনিক মানবজমিন) ১৮ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আকতার হোসেন (চ্যানেল আই), অর্থ সম্পাদক পদে মিজানুর রহমান মামুন (আমাদের সময়) ১৮ ভোট, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে খায়রুল আলম খোকন (দৈনিক ডেসটিনি) ১৮ ভোট, দপ্তর সম্পাদক পদে আনোয়ার হোসেন (দৈনিক মুক্ত খবর) ১৮ ভোট, সাংবাদিক কল্যান সম্পাদক পদে মাহবুবুল ইসলাম সুমন (দৈনিক সংবাদ) ১৮ ভোট, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মাসুম মাহমুদ (দৈনিক খবরপত্র) ১৮ ভোট ও নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মনির হোসেন (দৈনিক অগ্রসর) ১৭ ভোট ও দৈনিক রুদ্রবার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ শামসুল আলম তুহিন ১৬ ভোট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort