সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং কুতুবপুরে রবীন্দ্রচন্দ্র মন্ডলের বিরুদ্ধে ছোট ভাই প্রদীপ চন্দ্র মন্ডলের পৈতৃক জমি দখলের অভিযোগ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন দৈনিক রুদ্র খবর ও রুদ্র টিভির সম্পাদক এম এইচ তালুকদার বন্দরে টাঙ্গাইল মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমির ক্লাস পার্টি অনুষ্ঠিত পুলিশ সুপারের কাছে সিদ্ধিরগঞ্জের প্রতারক জয়নাল আবেদীনের বিরুদ্ধে ভূমি জবরদখলের অভিযোগ নিতপুর ফাজিল মাদরাসায় শিক্ষার্থীদের কুরআনের উদ্বোধনী সবক, ‘আত-তাকওয়া’ বইয়ের মোড়ক উন্মোচন নওগাঁ জেলা পুলিশের ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমে ডিজিটাল জরিমানা আদায়ের চুক্তি স্বাক্ষর সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেলসদৃশ বস্তু, বিস্ফোরকের আলামত পায়নি পুলিশ মিশনপাড়া যুব সমাজের পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থী সাঈদ ভুইয়াকে ফুলেল শুভেচ্ছা

সিদ্ধিরগঞ্জে গুলি করে ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা

  • আপডেট সময় সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১, ৪.৪৯ এএম
  • ৪১৪ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আগ্নেয়াস্ত্রের গুলি ছুড়ে ব্যবসায়ীর ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা দয়ের করা হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী ব্যবসায়ী জয়নাল আবেদীন বাদী হয়ে অজ্ঞাত ৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
এর আগে শনিবার দুপুর ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জ সানারপাড় এলাকার পিডিকে সিএনজি পাম্পের সামনে ছিনতাইয়ের শিকার হন আড়াইহাজার নানান্দী এলাকার ব্যবসায়ী জয়নাল আবেদীন।
জয়নাল আবেদীন দায়েরকৃত মামলা উল্লেখ করেন, গত শনিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১২টার সময় মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী জয়নাল আবেদীন ও তার চাচাতো ভাই মেহেদী হাসান রাজধানীর মতিঝিল থেকে ২৫ লাখ টাকা নিয়ে মোটরসাইকেল যোগে আড়াইহাজার ফিরছিলেন। দুপুর ২টার সময় তারা সিদ্ধিরগঞ্জের সানারপাড় পিডিকে ফিলিংস্টেশনের সামনে পৌছলে ছিনতাইকারীরা বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে তাদের কাছ থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এ সময় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে মো. নাঈম হাসান (২৮) নামে এক পথচারী গুলিবিদ্ধ হোন। আশপাশের লোকজন গুলিবিদ্ধ নাঈমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
মামলার বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মশিউর রহমান জানান, শনিবার রাতেই ছিনতাইয়ের শিকার ভুক্তভোগী ব্যবসায়ী জয়নাল আবেদীন বাদী হয়ে অজ্ঞাত ৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। ঘটনাস্থলের আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আসামিদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort