রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
এপস্টিন ফাইলস: ক্ষমতার আড়ালে লুকানো ভয়ংকর নেটওয়ার্ক রূপগঞ্জে মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ১০টি কক্ষ শাহ আলমের পক্ষে কাজ করায় স্বেচ্ছাসেবক দলের ৪ নেতা বহিষ্কার আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো আছে: আবুল কালাম নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী এড. আবুল কালাম’র পক্ষে শহরে যুবদল ফয়েজ এর লিফলেট বিতরণ নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি (এনজেইউ)’র আলোচনা সভায় কম্বল বিতরণ ও দোয়া অনুষ্ঠিত পাকিস্তান–নেদারল্যান্ডস ম্যাচে বিনা টিকিটে মাঠে ঢোকার সুযোগ! আর্থিক সংকটে জাতিসংঘ, বকেয়া চাঁদা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকের ঋণ মওকুফ হবে : তারেক রহমান ইমাম সেজে খৃষ্টান ধর্মের প্রচারের অভিযোগ, গ্রামবাসীর হাতে আটক দুইজন।

শঙ্কামুক্ত তামিম ইকবাল

  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ২.৩৮ পিএম
  • ১১৩ বার পড়া হয়েছে

অবশেষে এলো স্বস্তির খবর। গতকাল সকালে হার্ট অ্যাটাক করে লাইফ সাপোর্ট পর্যন্ত যেতে হয়েছিল তামিম ইকবালকে। ডিপিএলের ম্যাচে খেলতে গিয়েছিলেন মাঠে আর দিন শেষ করেছিলেন হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে। হার্টে রিং পরানোর পর ডাক্তারদের পক্ষ থেকে বলা হয়েছিল, পুরোপুরি ঝুঁকিমুক্ত নন তিনি। যে কারণে তাকে রাখা হয়েছিল ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে।

অবশেষে আজ মঙ্গলবার দুপুরে জানা গেল, শঙ্কা পেরিয়ে গেছেন তামিম ইকবাল। যে কোন সময় পরিবারের সিদ্ধান্তের ভিত্তিতে হাসপাতাল ছাড়তে পারবেন তিনি।

সাভারের কেপিজে হাসপাতালের পরিচালক ড. রাজীব হাসান সংবাদ সম্মেলনে বলেন, ‘একটা ক্রিটিক্যাল পিরিয়ডে তিনি ছিলেন। পুরোপুরি না হলেও এই ক্রিটিক্যাল পিরিয়ড পেরিয়ে এসেছি আমরা। উনি (তামিম) সুস্থ আছেন, খাওয়া দাওয়া করছেন। সবার সঙ্গে কথা বলছেন। আমরা খুব সুন্দরভাবে উনাকে ছেড়ে দিতে পারব। কখন ছেড়ে দেব এটা উনাদের পারিবারিক সিদ্ধান্ত।’

যদিও আপাতত মাঠে ফেরা হচ্ছে না তামিম ইকবালের। চিকিৎসকের পক্ষ থেকে বলা হয়েছে পরের তিন মাস পর্যবেক্ষণে থাকবেন তিনি, ‘আগামী তিন মাস ওনাকে পর্যবেক্ষণে রাখা হবে। উনি নিজেই চেকআপে থাকবেন। ওনার হার্ট কি আরো ভালোর দিকে যাচ্ছে, নাকি খারাপের দিকে যাচ্ছে এসব পরীক্ষা নিরীক্ষায় উনি থাকবেন।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort