রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার ৫ এমপির নারায়ণগঞ্জের প্রয়োজনে ৫ এমপি মিলেই ডিও লেটার দিবো: কালাম নিজ উদ্যোগে বাঘমামুদালী পাড়ায় মশার ওষুধ ছিটালেন সমাজসেবক মোহাম্মদ নাসির নেপালে আন্তর্জাতিক আদিবাসী ভাষা সাংবাদিকতা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি মুন্সীগঞ্জের শাহনাজ হীরা ৯–১১ বছর বয়সী কন্যা শিশুদের ক্যানসার প্রতিরোধী টিকা দেওয়া হবে: নাসিক প্রশাসক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারে মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হলেন এ এস আই কামরুল সিরাজদিখানে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ ৫ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে খরচ ৫৫৭ কোটি রুপি নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া, বিপাকে নিম্নবিত্তরা

বই পড়ার মাধ্যমে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় : ডিসি

  • আপডেট সময় সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ১১.৩৩ এএম
  • ২০৬ বার পড়া হয়েছে

বই পড়ার মাধ্যমে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং জ্ঞানার্জনের ফলে মানুষ আলোকিত হয় বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

তার মতে, যখন একজন শিক্ষার্থীর আত্মবিশ্বাসের অভাব থাকে, তখন সে সহজেই অন্যের দ্বারা প্রভাবিত হয়। কিন্তু আত্মবিশ্বাস থাকলে এবং জ্ঞানের আলোয় ভেতরটা আলোকিত হলে কোনো খারাপ বিষয় তাকে প্রভাবিত করতে পারে না।

‎‎রবিবার (১৩ জুলাই) নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন লাইব্রেরিতে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে নারায়ণগঞ্জের ২০টি লাইব্রেরিকে বিভিন্ন লেখকের ৫৯টি করে বই বিতরণ করা হয়।

‎‎জেলা প্রশাসক বলেন, “পাঠ্য বই পড়ে ভাল ডিগ্রি পাবেন। কিন্তু সমাজে ভাল মানুষ হতে হলে এই বইগুলোও পড়তে হবে। জীবনটা অনেক বড়, সেটিকে যেন আমরা ছোট করে না ফেলি।”

তিনি আরও বলেন, বই অতীত, বর্তমান ও ভবিষ্যতের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করে। বইয়ের মাধ্যমে আমরা জ্ঞানের জগতে অবাধে প্রবেশ করতে পারি এবং জীবনকে সুন্দর ও অর্থবহ করে তুলতে পারি।

‎‎অনুষ্ঠানে কারাগারের ব্যবস্থার পরিবর্তন ও মানবাধিকারের বিষয়গুলো তুলে ধরে জেলা প্রশাসক বলেন, “আগের সময়ে কারাগারের সিস্টেম অনেক পরিবর্তন হয়েছে।

এখানে মানবাধিকারের অনেক বিষয় সামনে এসেছে। আমরা সেগুলো অনুসরণ করি। কারাগারে যারা আছে তাদের অনুপ্রেরণার মাধ্যমে পরিবর্তন করতে পারলে তা সমাজের কাজে লাগবে।”

‎‎নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খানের সঞ্চালনায় এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (তথ্যপ্রযুক্তি) মাশফুকুর রহমান, জেলা সুপার ফোরকান ওয়াহিদসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort