সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুর ভাংগা উপজেলায় মানুষের কল্যাণে পরিচিত দুই মুখ মোহাম্মদ আইয়ুব আলী মোল্লা ও মোঃ হাফিজুল ইসলাম তালুকদার নারায়ণগঞ্জের বাতিঘর: বহুমাত্রিক গুণের অধিকারী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি সরকার সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে সক্ষম : নারায়ণগঞ্জে রাশেদ খান দারুসুন্নাত মহিলা মাদ্রাসা ও ইসলামী কিন্ডার গার্টেনের ২২ বছর পূর্তিতে পুরস্কার বিতরণ ও দোয়া সোনারগাঁয়ে শামিম নামে এক বখাটে যুবকের বিরুদ্ধে প্রবাস ফেরত তরুনীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ দীর্ঘায়ু ও সুস্থ জীবনের বৈজ্ঞানিক রহস্য নিয়ে নারায়ণগঞ্জ ক্লাবে সেমিনার জমকালো আয়োজনে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো ‘খবর নারায়ণগঞ্জ’ নারায়ণগঞ্জ জেলা বধির সংঘের আনন্দ বনভোজন পুলিশের এডিশনাল আইজিপি ডি আইজি সহ একাধিক পুলিশ কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে সালমান ওভার সিজের অভিনব প্রতারণার ফাদ ফরিদপুর জেলার কাউলীবেড়া ইউনিয়নের ভূমি অফিসে চুরি হওয়া কেন্দ্র করে নানা প্রশ্ন দেখা দিয়েছে

লঞ্চ-স্পিডবোটে একদিনে লাখের বেশি যাত্রী পারাপার

  • আপডেট সময় সোমবার, ২ মে, ২০২২, ২.১৩ এএম
  • ৪৬০ বার পড়া হয়েছে

ঈদকে কেন্দ্র করে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার ঘরমুখো মানুষের আজ উপচেপড়া ঢল নামে শিমুলিয়া ঘাটে। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত ফেরির পাশাপাশি লঞ্চ ও স্পিডবোট ঘাটে যাত্রী চাপে হিমশিম অবস্থা তৈরি হয়।

তবে বিকেল থেকে সন্ধ্যার দিকে চাপ অনেকটাই কমে আসে। এদিকে সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ঘাট হয়ে লঞ্চ ও স্পিডবোটযোগে পদ্মা পাড়ি দেয় ১ লাখ ১০ হাজার যাত্রী।
রোববার, (১ মে) বিআইডাব্লিউটিএ শিমুলিয়া ঘাটের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক ও সহকারী বন্দর কর্মকর্তা শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। অর্থাৎ প্রতি ঘণ্টায় যাত্রী পারাপারের হিসেব দাঁড়ায় প্রায় সাত হাজার, আর প্রতি মিনিটে শতাধিক।

শাহাদত হোসেন জানান, শনিবার রাতে নির্ধারিত সময়ের আগে বৈরি আবহাওয়ার কারণে বন্ধ থাকলেও রোববার সকাল থেকে আবার সচল হয় লঞ্চ চলাচল। সকাল হতেই চাপ পড়ে। ভোর ৫টা ৫০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত লঞ্চে সর্বমোট ৩৭২টি ট্রিপ বাংলাবাজার ও মাঝিকান্দি নৌপথে ছেড়ে গেছে।
যাত্রী হিসেবে লঞ্চ ও স্পিডবোটে আনুমানিক ১ লাখ ১০ হাজার যাত্রী এ ঘাট দিয়ে পারাপার হয়েছে। সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত যাত্রীর অতিরিক্ত চাপ বিদ্যমান থাকলেও বিকেল থেকে শেষ অব্দি যাত্রীর চাপ ক্রমান্বয়ে কম ছিলো।

বিআইডাব্লিউটিএ সূত্রে জানা যায়, এদিন নৌরুটে ৮৫টি লঞ্চ ও ১৫৫ স্পিডবোট সচল ছিলো।
এদিকে বিআইডাব্লিউটিসি শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. মাহবুব জানান, লঞ্চ স্পিডবোটের পাশাপাশি নৌরুটে ১০টি ফেরি সচল রয়েছে। ঘাটের শৃঙ্খলা রক্ষায় ১নং ফেরি ঘাট দিয়ে আজও শুধুমাত্র মোটরসাইকেল পারাপার করা হয়। কয়েক হাজার যানবাহন পারাপার করা হয় দিনব্যাপী। বিকেল থেকে সন্ধ্যার দিকে চাপ একেবারেই কমে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort