বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অভিযোগের পর অভিযোগ, বদলি কর্মকর্তার পরও বহাল সালমা! ভাঙ্গার ভূমি অফিসে রহস্য আরও ঘনীভূত—“অলৌকিক ক্ষমতার” উৎস কোথায়, প্রশ্ন জনগণ ও সাংবাদিকদের নাসিকে যুক্ত হচ্ছে ফতুল্লা-কুতুবপুর-এনায়েতনগর, বাদ কাশীপুর নাসিকের টেন্ডার বাণিজ্যেরও অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে শহরে অটোরিকশার সংখ্যা ও গ্যারেজের তালিকা চাইলেন এমপি আবুল কালাম লিংক রোড সকালে পরিষ্কার, রাতে ফের ময়লা হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলায় একজন নিহত, যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান চেলসিকে রুখে দিয়ে তৃতীয় স্থানে হাল সিটি, হতাশ লিভারপুল ডিসেম্বরেই মিমির সুখবর! চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ আলিগঞ্জে অভিষেক অনুষ্ঠানে এমপি আব্দুল্লাহ আল আমিন, উঠেছে নানা প্রশ্ন

রূপগঞ্জের সোলেমান হত্যা মামলার ২ আসামির জবানবন্দি

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১, ৪.০৭ এএম
  • ৬১৪ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সোলেমান হত্যা মামলার দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। গত রোববার (১৯ সেপ্টেম্বর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ূন কবীর এবং শাকিল আহম্মেদের পৃথক আদালতে ১৬৪ ধারায় তাদের জবানবন্দি রেকর্ড করা হয়।
আসামিরা হলেন, রূপগঞ্জ উপজেলার গন্ধর্বপুর লামাপাড়া এলাকার রফিকের ছেলে মামুন (৩২) ও একই এলাকার ইব্রাহিমের ছেলে আবদুর রহমান (২৮)। তারা গত ১৫ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পন করে। পরে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাদের দু’জনকে ২ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে।
গত ১ জুন বেলা সোয়া ১২টার দিকে গর্ন্ধবপুর লামাপাড়া মসজিদের পশ্চিম পাশের বালুর মাঠের পাশর্^বর্তী পাকা রাস্তার উপরে কুপিয়ে জখম করা হয় সোলেমানকে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় নিহতের ভাই রাজীব বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে এই মামলার তদন্তভার পায় পিবিআই।
পিবিআই এক বিজ্ঞপ্তিতে জানায়, তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক আরিফুর রহমান মামলাটির তদন্তভার গ্রহন করেন। তদন্তভার গ্রহণ করে ঘটনার সাথে জড়িত আসামিদের ধরতে অভিযান শুরু করেন। গ্রেফতার এড়াতে দুই আসামি গত ১৫ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পন করে। পিবিআই নারায়ণগঞ্জ আসামিদের ২ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং ঘটনার সাথে জড়িত অন্য আসামিদেরও নাম প্রকাশ করেন। পরে আসামিরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort