রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নগরীতে যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের তাগিদ এসপির সিদ্ধিরগঞ্জ এসিল্যান্ডের বদলি স্বাভাবিক প্রক্রিয়ার অংশ: ডিসি সিদ্ধিরগঞ্জে কয়েল কারখানায় আগুন প্রশাসন ও এমপি’র প্রতি তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষার আহ্বান- বাগপাড়াবাসীর ২১ শতাংশ জমি কেনার পর আরও ২১ শতাংশ নামজারির আশ্বাস? কাউলীবেড়া ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ‘ক্ষমতার উৎস’ নিয়ে প্রশ্ন নারায়ণগঞ্জে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৬৬৩, সেপ্টেম্বরেই ৩৪৪ আগামী দিনে মহিলা দল দেশের নারীদের নেতৃত্ব দেবে: সাখাওয়াত নিউজিল্যান্ডে আন্তর্জাতিক পুরস্কার পেল সিটি পার্ক ও বাবুরাইল খাল প্রকল্প রোহিঙ্গা প্রত্যাবাসন মানে কেবল সীমান্ত পার হওয়া নয়: হুমায়ুন কবির এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

বিএনপি-পুলিশ সংঘর্ষ: বন্দরে ১৬ জন আটক

  • আপডেট সময় শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২, ৪.৩৫ এএম
  • ২৭০ বার পড়া হয়েছে

প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির ও পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায়, বন্দর উপজেলায় ১৬জনকে আটক করেছে পুলিশ। হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টি করার সন্দেহে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় শীতলক্ষা নদী পাড় হয়ে আসার পথে বন্দর খেয়াঘাটে তাদের আটক করা হয়।

 

এ সময় অভিযানের নেতৃত্ব দেন বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা। সাথে ছিলেন বন্দর থানা ও বন্দর ফাঁড়ীর ইন্সপেক্টরসহ পুলিশ সদস্যরা।

আটককৃতরা হচ্ছে থানার মদনপুর এলাকার বাহার উদ্দিন সান মিয়ার ছেলে মোহাম্মদ আলী(১৮), একই এলাকার মৃত আমানুল্লাহ মিয়ার ছেলে বাদল(৩৩), ভজনপুর এলাকার তাজুল ইসলামের ছেলে জিহাদ ওরফে আলভি(১৮), বন্দর ইউনিয়নস্থ কুশিয়ারা এলাকার মৃত কবির হোসেনের ছেলে রিপন(১৮), কুড়িপাড়া এলাকার শরিফ হোসেনের ছেলে মো. ফয়সাল(২২), একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে হৃদয়(১৮), নয়ামাটি এলাকার খলিল মিয়ার ছেলে সিয়াম(১৯), ধামগড় এলাকার সিরাজুল ইসলামের ছেলে তানভির হোসেন(১৮), নামাপাড়া এলাকার মৃত সাহারাম মিয়ার ছেলে ইমরান(১৮), গাজীপুর এলাকার মৃত আলী আক্কাস মিয়ার ছেলে জনি(৩০), শাহীমসজিদ বউবাজার এলাকার আব্দুল মালেক মিয়ার ছেলে সোহান(১৮), মেঘনা বউবাজার এলাকার মোস্তফা আলীর ছেলে রিমন(২১), একই এলাকার ইমাম হোসেনের ছেলে ইমন(১৮), সোনারগাঁ থানার বারদী এলাকার বিল্লাল মিয়ার ছেলে তুহিন(১৬), রূপগঞ্জ থানাধীণ গাউছিয়া এলাকার রাজিব(৩৮) ও আড়াইহাজার ধানাধীণ রামচন্দ্রদী এলাকার মৃত রমিজ উদ্দিন ভূঁইয়ার ছেলে আবুল কালাম(৪৮)।

আটককৃতদের নামে মামলা হবে কিনা জানতে চাইলে বন্দর থানারঅফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, না.গঞ্জ ২ নম্বর রেলগেটে বিএনপি নেতা কর্মীরা পুলিশের উপরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টি করার ঘটনায় সন্দেহে এদের আটক করা হয়েছে। তবে এদের বিরুদ্ধে মামলা হবে কিনা এখন বলা যাচ্ছেনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort