শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন গুমের পর হত্যা মামলায় রানা, হত্যাচেষ্টায় রনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-রাষ্ট্রের সমন্বয় জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বন্দরে যৌতুক না পেয়ে মা-ছেলেকে পিটিয়ে আহত

  • আপডেট সময় শনিবার, ৬ মে, ২০২৩, ৪.২২ এএম
  • ২০৪ বার পড়া হয়েছে

বন্দরে যৌতুকের টাকা না পেয়ে ৩ সন্তানের জননী জিয়াসমিন আক্তার (৩৫) ও তার ১৬ বছরের ছেলে মোঃ সিয়াম (১৬)’কে বেদম ভাবে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে স্বামী, শ^শুড় ও দেবর গংদের বিরুদ্ধে।

 

শুক্রবার (৫ মে) সকাল সাড়ে ৮ টায় বন্দর থানাধীন রেল লাইন টিনের মসজিদ এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত মা-ছেলে হাসাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে দুপুরে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী গৃহবধূ মোসাঃ জিয়াসমিন আক্তার।

অভিযোগে স্বামী মোঃ সুমন মিয়া (৪০), দেবর রিপন মিয়া (৩০) ও শ্বশুর সানু মেম্বার এবং বাড়ীওয়ালার মেয়ে হ্যাপী (৩৫) এবং শাশুড়ী নুরজাহান বেগম (৫৮)’কে বিবাদী করা হয়।অভিযোগ সূত্রে জানাগেছে, বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের পশ্চিম ঘনপাড়া এলাকার মোঃ আনছার আলী শেখ এর মেয়ে মোসাঃ জিয়াসমিন আক্তার (৩৫) এর সাথে দীর্ঘ ১৭ বছর পূর্বে বন্দর রেল লাইন টিনের মসজিদ, উত্তর কলাবাগ (হ্যাপিদের বাড়ির ভাড়াটিয়া) মোঃ সুমন মিয়া (৪০), পিতা- সানু মেম্বার এর সাথে ইসলামিকশরিয়তমতে বিবাহ হয়।

 

তাদের দাম্পত্য জীবনে ৩ টি সন্তান রয়েছে। বিবাহের কিছু দিন পর থেকেই অন্যান্য বিবাদীদের কু-পরামর্শে ১নং বিবাদী স্বামী বিভিন্ন সময় বাদীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে। ছোট খাটো পারিবারিক বিষয় নিয়া বিবাদীরা বাদীর সাথে ঝগড়া শুরু করে অকথ্য ভাষায় গাগালালিজ সহ মারধর করে এবং প্রাণ নাশের হুমকিসহ বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদান করে।

বিবাদীরা বাদীর নিকট যৌতুক হিসেবে টাকা দাবী করে, টাকা দিতে না পারলে বাদীকে মারধর করে নীলাফুলা জখম করে। এছাড়া বাদীর স্বামী ১নং বিবাদী অন্য মেয়েদের সাথে পরকীয়ায় লিপ্ত থাকে এবং বাদীকে ডিভোর্স দিয়ে অন্য মেয়েকে বিবাহ করবে বলে হুমকি প্রদান করে। বাদী ১নং বিবাদীকে তার এরূপ আচরণ পরিহার করতে বললে বাদীর স্বামী সহ সকল বিবাদীরা বাদীকে মারধর করে।

 

০৫/০৫/২০২৩ তারিখ সকাল অনুমান ৮.৩০ ঘটিকার সময় বন্দর থানাধীন রেল লাইন টিনের মসজিদ সাকিনস্থ বিবাদীদের ভাড়াটিয়া বাসায় বাদীকে ডেকে নিয়ে ১নং বিবাদী তাহার নামে জমি লিখে দিতে বলে। বাদী ১নং বিবাদীর নামে জমি লিখে দিতে রাজি না থাকায় সকল বিবাদীরা ক্ষিপ্ত হয়ে বাদীকে এলোপাথারিভাবে কিলঘুষি ও লাথি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে।

বাদীকে হত্যার উদ্দেশ্যে ৩ নং বিবাদীর হুকুমে ২নং বিবাদী বাদীর গলায় চেপে ধরে এবং ৪নং বিবাদী হ্যাপী চুলের মুঠিতে ধরিয়া মারধর করিয়া নীলাফুলা জখম করে। বাদীকে রক্ষা করিতে ছেলে মোঃ সিয়াম (১৬) এগিয়ে আসলে ৫নং বিবাদী সহ
সকল বিবাদীরা আমার ছেলেকে মারধর করে নীলাফুলা জখম করে এবং বাদীর ছেলের সাথে থাকা নগদ ৫০০০/- (পাঁচ হাজার) টাকা নিয়ে যায়।

 

এছাড়া সকল বিবাদীরা বাদীর ছেলের ব্যবহৃত এন্ড্রয়েট মোবাইল ভাংচুর করে আনুমানিক বিশ হাজার টাকার ক্ষতিসাধন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort