শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

বন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ক্রেনের চালক ও হেলপারের মৃত্যু

  • আপডেট সময় সোমবার, ৩১ অক্টোবর, ২০২২, ৪.০৪ এএম
  • ৩৬৯ বার পড়া হয়েছে

ক্রেনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ক্রেনের চালক ও হেলপারের মৃত্যু হয়েছে। রবিবার (৩০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় বন্দরের কেওঢালা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ক্রেনের চালক মো. রাসেল (২৮) ও সহকারী মো. ফাহিম (২১)। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার লাকসাম থানার কিল্লা বাজার এলাকায়।

নিহতদের সহকর্মী সুমন জানান, বন্দরের কেওঢালা এলাকায় ক্রেনে ত্রুটি দেখা দিলে তারা মেরামতের কাজ করছিলেন। এ সময় ক্রেনের বুম ওপরের দিকে উঠানোর সময় বিদ্যুতের মূল লাইনের সঙ্গে জড়িয়ে যায়। এতে চালক রাসেল ও হেলপার ফাহিম বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে অচেতন অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দুপুর ১টায় চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে আহত দুজনকে হাসপাতালে আনা হয়। তারা মারা গেছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort