সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের উদ্যোগে চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে মেধার স্বীকৃতি,গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান খালেদা জিয়া মানুষের অধিকার রক্ষায় কখনো আপস করেননি: কালাম ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তা জোরদার, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী সোনারগাঁয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় হৃদরোগে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন আলহাজ্ব এড. আবুল কালাম এমপি’কে কবি এস এ বিপ্লব এর প্রকাশিত গ্রন্থ প্রদান প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ টঙ্গিবাড়ীতে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন

বন্দরে দুই ব্যবসায়ী হত্যা চেষ্টাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ৫.০৫ এএম
  • ১৫৩ বার পড়া হয়েছে

বন্দরে নিরীহ ব্যবসায়ী কাউসার ও মেরাজ হত্যা চেষ্টাকারী সন্ত্রাসী সিফাত-অনিক বাহিনীর গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় বন্দর উপজেলার ঘারমোড়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সাবেক সদস্য শহীদ হোসেন মেম্বারের সভাপতিত্বে মানববন্ধনপূর্বক সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা রাশেদুল ইসলাম টিটু, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আবুল কাশেম,যুগ্ম সম্পাদক মো. সেলিম মিয়া, কদমরসুল পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মেজবাহউদ্দিন স্বপন, আনোয়ার হোসেন, মো. রশিদ, নুরু মিয়া, অটোচালক আলম, আহতদের চাচা ৩নং ওয়ার্ডের মেম্বার হাবিবুর রহমান, কাউসারের পিতা আতাবর মিয়া, মেরাজের পিতা হবিবর মিয়া, কাউসারের বোন রেসিনা প্রমুখ। মানববন্ধনে অন্যান্যের মধ্যে অংশ নেন জব্বার পাঠান, মো. ফারুকসহ সর্বস্তরের শত শত নারী-পুরুষ।

এসময় বক্তারা অবিলম্বে কুখ্যাত সন্ত্রাসী সিফাত,অনিক এবং তাদের পিতা মহিদ, সহযোগী বশির ও শ্যামলের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, সন্ত্রাসী সিফাত-অনিক কারো জন্যই নিরাপদ নয়। তারা রক্তচোষা ভয়ংকর প্রাণীর মতো হয়ে গেছে। কিছুদিন পর পর তাদের রক্ত প্রয়োজন হয়ে যায় আর তাই এইভাবে নির্মমভাবে নিরীহ মানুষদেরকে হতার চেষ্টা চালায়।

দুর্ধর্ষ সন্ত্রাসীদেরকে এখনই দমাতে হবে নইলে তারা একের পর এক মানুষের জীবন নিয়ে যাবে। অবিলম্বে যদি খুনী সিফাত-অনিক বাহিনীদেরকে আইনের আওতায় আনা না হয় তাহলে বৃহৎ থেকে বৃহত্তর কর্মসূচীর ডাক দেয়া হবে। পরিশেষে তারা বিক্ষোভ মিছিলের মাধ্যমে কর্মসূচীর সমাপ্তি করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort