বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পেশাগত নিবন্ধনের দাবিতে ৪ বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের মহাসমাবেশ ও পদযাত্রা ইপিজেডে কারখানার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিক্ষামন্ত্রী স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ: হাসনাত আব্দুল্লাহ বন্দরে মা ও শিশু কিশোরীরা সঠিক সেবাগুলো পাবে – আঞ্জুমান আরা মাদক ব্যবসায়ী ও সন্ত্রাস বিরোধী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী অভি ও শাকিল সিদ্ধিরগঞ্জ থানায় গ্রেপ্তার হলেও তার সহযোগীরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন ট্যাংকলরী মালিক সমিতিতে ‘আ.লীগ ঘেঁষা’ রাশেদকে বয়কটের ডাক, বিএনপির ত্যাগীদের মূল্যায়নের দাবি নাসিকে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ: ফাঁকি দিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রশাসকের নারায়ণগঞ্জের চার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে বিশ্ব ধূমপানমুক্ত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত, ধূমপান ও মাদকবিরোধী সচেতনতায় জোর দশ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা

ফতুল্লায় চাঁদাবাজদের হাতে জিম্মি থাকা পণ্যবাহী জাহাজের ৩ নাবিক উদ্ধার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ৩.১৩ এএম
  • ১৫৫ বার পড়া হয়েছে

ফতুল্লায় চাঁদাবাজদের হাতে জিম্মি থাকা জাহাজের ৩ নাবিককে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। জিম্মি হওয়া পণ্যবাহী লাইটার জাহাজ এমভি তাসমিয়ারা-১ মালিকপক্ষ কোস্টগার্ডকে জানালে অভিযান চালায় সংস্থাটি।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সিয়াম-উল-হক গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার সকাল ৮টায় ফতুল্লা থানাধীন আলিগঞ্জ লঞ্চঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে মেসার্স কাবা নেভিগেশন কোম্পানি লিমিটেড এর একটি পণ্যবাহী লাইটার জাহাজ এমভি তাসমিয়ারা-১ এর ৩ জন নাবিক দৈনন্দিন কাজে আলিগঞ্জ মাদ্রাসা ঘাট এলাকায় যায়।

এসময় দুষ্কৃতিকারীরা ব্যক্তি চাঁদা দাবি করে নাবিকদের জিম্মি করে রাখে। পরবর্তীতে ৯টা ৩০মিনিটে মুঠোফোনের মাধ্যমে লাইটার জাহাজটির মালিকপক্ষ তাদের জাহাজের নিরাপত্তা এবং জিম্মি নাবিকদের উদ্ধারের জন্য কোস্টগার্ড এর সহযোগিতা কামনা করে। এই তথ্যের ভিত্তিতে তৎক্ষনাৎ কোস্টগার্ড স্টেশন পাগলা এর ৮ সদস্যের একটি আভিধানিক দল আলিগঞ্জ মাদ্রাসা ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে চাঁদাবাজদের কবল হতে জিম্মি নাবিকদের উদ্ধার করে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।
তিনি আরও বলেন, কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চাঁদাবাজরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort