বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্দরে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে বৃদ্ধা নিহত, আহত কয়েকজন হিন্দু সম্প্রদায়ের প্রতি অবিচার হলে বিএনপি ও সরকার ব্যবস্থা নেবে: সাখাওয়াত পুরান ঢাকা পুনরুজ্জীবনে ১৩৭ কোটি টাকার প্রকল্প হাতে নিচ্ছে রাজউক দেখার কেউ নেই, গ্রাহক হয়রানি ও ঘুষ, দুর্নীতিরআখড়া সিদ্ধিরগঞ্জ ডিপিডিসি রাজনৈতিক প্রতিহিংসা: দেশত্যাগের পরও রেহাই মেলেনি আওয়ামী স্বাধীন লীগ নেতা এম এ শরীফের পরিবারের, দুই দফা হামলা ও প্রাণনাশের হুমকি ফরিদপুর ভাংগা উপজেলায় মানুষের কল্যাণে পরিচিত দুই মুখ মোহাম্মদ আইয়ুব আলী মোল্লা ও মোঃ হাফিজুল ইসলাম তালুকদার নারায়ণগঞ্জের বাতিঘর: বহুমাত্রিক গুণের অধিকারী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি সরকার সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে সক্ষম : নারায়ণগঞ্জে রাশেদ খান দারুসুন্নাত মহিলা মাদ্রাসা ও ইসলামী কিন্ডার গার্টেনের ২২ বছর পূর্তিতে পুরস্কার বিতরণ ও দোয়া সোনারগাঁয়ে শামিম নামে এক বখাটে যুবকের বিরুদ্ধে প্রবাস ফেরত তরুনীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ

নন্দীপাড়ায় কিশোরদের ভাইরাল ভিডিও: আটক ৩

  • আপডেট সময় শনিবার, ২১ মে, ২০২২, ৩.৪৭ এএম
  • ২৭৪ বার পড়া হয়েছে

নন্দীপাড়া এলাকায় একদল কিশোর কর্তৃক এক কিশোরকে কোপানোর ভিডিও চিত্র ভাইরাল হওয়ার ঘটনায়, র‌্যাবের গোয়েন্দা দল ছায়া তদন্ত করে ৩ যুবককে আটক করেছে। বৃহস্পতিবার (১৯ মে) ফতুল্লার নন্দীপাড়া ও ভোলাইল এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলার ইছাপুর এলাকার মৃত বাচ্চু ভুইয়ার ছেলে অভি (২০), একই জেলার টংগীবাড়ী উপজেলার বেজগাঁও (ছত্রিশ) এলাকার লাল মিয়া শেখের ছেলে তুহিন (২২) ও নন্দীপাড়া এলাকার মৃত শরিফুলের ছেলে রাজু (২২)।

র‌্যাব-১১ উপ-পরিচালক (স্কোয়াড্রন লীডার) এ কে এম মুনিরুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নন্দীপাড়া এলাকায় ১৫/১৬ জন দুষ্কৃতিকারী কিশোর গ্যাং চক্রের সদস্যরা দোকানপাট ভাংচুরসহ চাঁদাদাবী ও ছিনতাই করতে থাকে। এ সময় ভিকটিম মিরাজুল ইসলাম দিপু তাদেরকে সন্ত্রাসী কর্মকান্ডে বাধা প্রদান করলে কিশোর গ্যাং এর সদস্যরা তাকে হত্যার উদ্দেশ্যে, সাথে থাকা ধারালো কিরিচ, চাপাতি, লোহার রড ও চাকু দিয়ে আঘাত করে। এতে ভিকটিমের ডান ও বাম হাত এবং শরীরের বিভিন্ন অংশে গুরতর রক্তাক্ত জখম হয় এবং তার নিকট হতে দুষ্কৃতিকারীরা টাকা ছিনিয়ে নেয়।

তিনি আরও জানান, সেখানে উপস্থিত ভিকটিমের বড় ভাই খোকনকেও তারা ধারালো দেশি অস্ত্র দিয়ে আঘাত করলে সে গুরতর জখম হয়। ভিকটিমদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে দুষ্কৃতিকারী কিশোর গ্যাং এর সদস্যরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিম মো. মিরাজুল ইসলাম দিপু বাদী হয়ে ১৪মে ফতুল্লা থানায় ৮ জন এজাহার নামীয় ও অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort