বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট যুব ইউনিটে ক্ষমতার অপব্যবহার, শারীরিক হুমকি ও বেআইনি বহিষ্কারের চাঞ্চল্যকর অভিযোগ সাংবাদিক লতিফ রানা ডেঙ্গুতে আক্রান্ত, দোয়া কামনা রূপগঞ্জে যুবদল নেতা রিপন হত্যা মামলার আসামি সারোয়ার গ্রেপ্তার ইউনাইটেড অ্যাপারেলস চালু ও বেতন পরিশোধের সিদ্ধান্ত ২১ অক্টোবর ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: সাখাওয়াত ‘ফজরের পর রাস্তা পরিষ্কারের সেই চিত্র এখন আর দেখা যায় না’: প্রধানমন্ত্রী পাম্প অকেজো হয়ে ৩০ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ নবীগঞ্জে এবার কুমারীর আসনে গলাচীপার শ্রেয়শ্রী নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ৬১ জন গ্রেপ্তার নারায়ণগঞ্জ জেলা বিএনপি কমিটি গঠন নিয়ে ধোয়াসা, নেতাকর্মীরা কমিটির অপেক্ষায়

তালেবান সরকার গঠন, প্রধানমন্ত্রী মোল্লা আখুন্দ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১, ৫.১২ এএম
  • ৫৯৬ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের কাবুল ত্যাগের এক সপ্তাহের মাথায় সরকার গঠন করল তালেবান। দুই দফা পিছিয়ে আফগানিস্তানের স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তারা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেয়।

তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সাংবাদিকদের জানান, নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে আছেন মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ এবং তাঁর ডেপুটি হিসেবে আছেন মোল্লা আব্দুল গনি বারাদার ও সম্প্রতি দোহায় শান্তি আলোচনায় অংশ নেওয়া আব্দুল সালাম হানাফি। তালেবানের সরকার গঠন নিয়ে আলোচনার শুরুতে সংবাদমাধ্যমগুলোয় বলা হচ্ছিল, মোল্লা বারাদারই প্রধানমন্ত্রী হবেন।

নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তালেবানের ঘনিষ্ঠ হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজুদ্দিন হাক্কানির নাম ঘোষণা করা হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের তালিকাভুক্ত সন্ত্রাসীদের একজন। প্রধানমন্ত্রীর পদ পাওয়া হাসান আখুন্দ জাতিসংঘের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন। তিনি তালেবানের প্রতিষ্ঠাতা ও প্রথম সর্বোচ্চ নেতা মোল্লা ওমরের ঘনিষ্ঠ ও রাজনৈতিক উপদেষ্টা ছিলেন। তাঁর ডেপুটি আব্দুল সালাম হানাফিও জাতিসংঘের নিষেধাজ্ঞার তালিকায় আছেন।

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আছেন আমির খান মুত্তাকি, প্রতিরক্ষামন্ত্রী হয়েছেন মোল্লা ইয়াকুব। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মোল্লা হেদায়েত বদরি, বিচার মন্ত্রণালয় পেয়েছেন আব্দুল হাকিম ইসহাকজাই, তথ্যমন্ত্রী খায়রুল্লাহ সাইদ ওয়ালি খায়েরখোয়া। তালেবানের সুপ্রিম কমান্ডার হিবাতুল্লাহ আখুনজাদা দায়িত্ব পাওয়া মন্ত্রীদের প্রতি দেশে ইসলামী শরিয়াহ প্রতিষ্ঠার আহ্বান জানান। সূত্র : বিবিসি, এএফপি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort