বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্দরে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে বৃদ্ধা নিহত, আহত কয়েকজন হিন্দু সম্প্রদায়ের প্রতি অবিচার হলে বিএনপি ও সরকার ব্যবস্থা নেবে: সাখাওয়াত পুরান ঢাকা পুনরুজ্জীবনে ১৩৭ কোটি টাকার প্রকল্প হাতে নিচ্ছে রাজউক দেখার কেউ নেই, গ্রাহক হয়রানি ও ঘুষ, দুর্নীতিরআখড়া সিদ্ধিরগঞ্জ ডিপিডিসি রাজনৈতিক প্রতিহিংসা: দেশত্যাগের পরও রেহাই মেলেনি আওয়ামী স্বাধীন লীগ নেতা এম এ শরীফের পরিবারের, দুই দফা হামলা ও প্রাণনাশের হুমকি ফরিদপুর ভাংগা উপজেলায় মানুষের কল্যাণে পরিচিত দুই মুখ মোহাম্মদ আইয়ুব আলী মোল্লা ও মোঃ হাফিজুল ইসলাম তালুকদার নারায়ণগঞ্জের বাতিঘর: বহুমাত্রিক গুণের অধিকারী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি সরকার সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে সক্ষম : নারায়ণগঞ্জে রাশেদ খান দারুসুন্নাত মহিলা মাদ্রাসা ও ইসলামী কিন্ডার গার্টেনের ২২ বছর পূর্তিতে পুরস্কার বিতরণ ও দোয়া সোনারগাঁয়ে শামিম নামে এক বখাটে যুবকের বিরুদ্ধে প্রবাস ফেরত তরুনীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ

ছাত্রলীগ কর্মী পরিচয়ে গিয়াসউদ্দিন কলেজের প্রিন্সিপালকে হুমকি, থানায় অভিযোগ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১, ৪.৩৪ এএম
  • ৩৮০ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: সিদ্ধিরগঞ্জে গিয়াসউদ্দিন ইসলামীক মডেল কলেজের অধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেনকে ছাত্রলীগ পরিচয়ে গুলি করে প্রাণ নাশের হুমকি প্রদানের অভিযোগ উঠেছে দ্বীন ইসলাম নামে এক যুবকের বিরুদ্ধে।
এ ঘটনায় কলেজের অধ্যক্ষ সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বুধবার (আগস্ট) বিকেলে কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মীর মোসাদ্দেক হোসেন। জানা যায়, দ্বীন ইসলাম নামে ঐ যুবক নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মীর মোসাদ্দেক জানান, ২০১৯-২০ শিক্ষাবর্ষে অধ্যয়নরত তানভীর নামে এক ছাত্র গত দেড় বছরে অনলাইনে নিয়মিত ক্লাশ না করায় ও অনলাইন পরীক্ষায় অংশগ্রহণ না করায় তানবীন ইসলামের পিতা ইতিমধ্যে ২ থেকে ৩ বার লিখিত অঙ্গীকার নামা কলেজ কর্তৃপক্ষের কাছে জমা দেন।
অনলাইন ক্লাস থেকে বিরত থাকার পরও তাকে এইচএসসি ফরম পুরণে সুযােগ দেয়া হয়েছিল। কিন্তু সে মে, জুন, জুলাই (২০২১) মাসে অনলাইন ক্লাসে উপস্থিত না থেকে ইউটিইব থেকে কপি পেষ্ট করে এলাইনমেন্ট জমা দেয়।
অদ্য (২৫ আগস্ট) দুপুর ২ টায় আমি তানবীন ইসলামের বাবা তাজুল ইসলামকে মোবাইলে অবগত করি যে, তার ক্লাসে অনুপস্থিত ও কপি পেষ্ট করে এসাইনমেন্ট জমা দেয়ার কারণে তাকে এইচএসসি পরীক্ষার ফরম পুরণে সুযোগ দেয়া হবে না।
তার বাবা বাসায় যেয়ে সিন্ধান্ত জানাবে বলে আমাকে অবগত করে। ইতিমধ্যে ছাত্র তানভীন ইসলাম হিরাঝিল এলাকার দ্বীন ইসলাম মহানগর ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক পরিচয়ে জনৈক ব্যক্তি আমার অফিস কক্ষে এসে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করে জানতে চায় আমি কেন উক্ত ছাত্রকে এইচএসসি ফরম পুরণ করতে দিব না।
তারপর সে আমাকে গুলি করার হুমকি দেয় এবং রাস্তায় বের হলে আমাকে মেরে ফেলবে বলে হুমকি প্রদান করে। দ্বীন ইসলাম নামধারী ঐ ছেলে আমার কলেজের প্রভাষক নিলয় পারভেজ সুজনকে শারীরিকভাবে আঘাত করে এবং কলেজের সকলকে অশালিন ভাষায় গালাগাল করে। উক্ত দ্বীন ইসলামের সকল কর্মকান্ড আমাদের সিসি টিভির ফুটেজে রয়েছে আমাদের কাছে।
এমতাবস্থায় আমি এবং আমার কলেজের শিক্ষকের নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই আমি ইতিমধ্যে প্রশাসনকে বিষয়টি অবগত করেছি। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেছি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান পিপিএম-বার জানান, এ ঘটনায় একটি জিডি হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort