শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নগরীতে যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের তাগিদ এসপির সিদ্ধিরগঞ্জ এসিল্যান্ডের বদলি স্বাভাবিক প্রক্রিয়ার অংশ: ডিসি সিদ্ধিরগঞ্জে কয়েল কারখানায় আগুন প্রশাসন ও এমপি’র প্রতি তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষার আহ্বান- বাগপাড়াবাসীর ২১ শতাংশ জমি কেনার পর আরও ২১ শতাংশ নামজারির আশ্বাস? কাউলীবেড়া ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ‘ক্ষমতার উৎস’ নিয়ে প্রশ্ন নারায়ণগঞ্জে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৬৬৩, সেপ্টেম্বরেই ৩৪৪ আগামী দিনে মহিলা দল দেশের নারীদের নেতৃত্ব দেবে: সাখাওয়াত নিউজিল্যান্ডে আন্তর্জাতিক পুরস্কার পেল সিটি পার্ক ও বাবুরাইল খাল প্রকল্প রোহিঙ্গা প্রত্যাবাসন মানে কেবল সীমান্ত পার হওয়া নয়: হুমায়ুন কবির এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

গুলি করার ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়া সেই যুবককে হত্যা, গ্রেপ্তার ২

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩, ৩.৪৭ এএম
  • ৩১৩ বার পড়া হয়েছে

গুলি করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া সেই যুবক সোহানকে ছুরিকাঘাত করে হত্যা করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে বুধবার (১৪ জুন) রাতে ফতুল্লার পাগলা বৌ বাজার এলাকায়।

 

নিহত সোহান ফতুল্লা থানার পাগলা বৌ বাজার এলাকার জাহাঙ্গীরের পুত্র। এ ঘটনায় পুলিশ মোতালিব ও ওয়াসিম নামে দুজনকে গ্রেপ্তার করেছে। এ হত্যাকান্ডে এলাকায় চরম আতংক বিরাজ করছে।

 

নিহতের স্বজনেরা জানান, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পনানুযায়ী বুধবার রাত সাড়ে সাতটার দিকে পাগলা বৌ বাজার পাঁচ তলা সংলগ্ন জয়নালের গ্যারেজে ডেকে নিয়ে সোহান ও তার সাথে দু বন্ধুকে কুপিয়ে রক্তাক্ত জখম করে গ্যারেজ মালিক জয়নাল, তার পুত্র সহ সাথে থাকা সন্ত্রাসীরা।

সংবাদ পেয়ে সোহানের পরিবারের সদস্য সহ স্থানীয় এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে সোহান মারা যায়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসীন মিয়া জানান, তিনি ঘটনা শুনে ঘটনাস্থলে যাচ্ছেন।
উল্লেখ্য, ২০১৯ সালে নভেম্বর মাসে ৮-১০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় সোহান নামের এক যুবক উপরের দিকে গুলি ছুড়ছে।

 

সে সময় প্রথমে এক গনমাধ্যম কর্মী তার ব্যক্তিগত আইডিতে ভিডিওটি পোস্ট করলে মূহুর্তেই তা ছড়িয়ে পড়ে ভাইরাল হয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort