রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ: এইচএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫ শহরে বেপরোয়া উৎসব বাসের চাপায় রিকশাচালক নিহত, আহত ৩ গণঅভ্যুত্থানের পর রাজনীতি কি আবার পুরোনো পথে? নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতি’র আলোচনা সভা, অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নারায়ণগঞ্জে হেভেন কম্পিউটারের বিরুদ্ধে ক্রেতা হয়রানি ও প্রতারণার অভিযোগ রূপগঞ্জে মোবারক হোসেন মোল্লা’র উপর সন্ত্রাসী হামলা ; সবুজ মিয়া গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ সোনারগাঁয়ে বাসে তল্লাশি চালিয়ে ৪৫০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩ ‘আবেদন ছাড়াই’ মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, সাবেক ইউএনও নাহিদা বারিক ওএসডি পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী-কারবারিসহ গ্রেপ্তার ১৪০ ফরিদপুরের ভাঙ্গায় প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা

নগরীতে যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের তাগিদ এসপির

  • আপডেট সময় শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১০.০০ পিএম
  • ৪২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে শুধু পুলিশের পক্ষে কাজ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পুলিশ সুপার হাবিবুর রহমান। এ জন্য সিটি করপোরেশন, জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ, বিআরটিএ, জেলা পরিষদ, পরিবহন মালিক-শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চাষাঢ়ায় যানজট নিরসনে পুলিশের অভিযানে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, নারায়ণগঞ্জ একটি শিল্পনগরী। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি আশপাশের বিভিন্ন জেলা ও দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এখানে বসবাস ও চলাচল করেন। ফলে শহরে মানুষ ও যানবাহনের চাপ বেশি থাকে। এ কারণে যানজট নিরসনে পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, “যানজট নিরসনে আমাদের সিটি করপোরেশন, জেলা পরিষদ, সড়ক ও জনপথ বিভাগ, বিআরটিএ, জেলা প্রশাসন ও পুলিশ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি পরিবহন মালিক সমিতি, শ্রমিক সংগঠন, ইজিবাইকসহ বিভিন্ন ধরনের যানবাহনের সংগঠনগুলোকেও সম্পৃক্ত করতে হবে।”

হাবিবুর রহমান জানান, যানজট নিরসনে ইতিমধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি সভা হয়েছে। সেখানে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেগুলো বাস্তবায়নে কাজ চলছে। দায়িত্ব নেওয়ার পর গত ছয় দিন ধরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবারের অভিযানের বিষয়ে তিনি বলেন, সপ্তাহের এই দিনে শহর থেকে বিভিন্ন গন্তব্যে মানুষের যাতায়াত বাড়ে। একই সঙ্গে বিভিন্ন এলাকা থেকে শহরে যানবাহন প্রবেশ করায় চাপও তুলনামূলক বেশি থাকে। এ কারণে যানজট পরিস্থিতি সরেজমিনে দেখতে পুলিশ মাঠে নেমেছে।

তিনি জানান, অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারসহ কর্মকর্তাদের শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব দেওয়া হয়েছে। বিদ্যমান আইন ও নিয়ম মেনে যানজট পরিস্থিতি কতটা সহনীয় পর্যায়ে রাখা যায়, তা তারা পর্যবেক্ষণ করছেন।

পুলিশ সুপার আরও বলেন, মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যালোচনা করে পুলিশ কর্মকর্তারা আবার বৈঠকে বসবেন। এরপর সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে আলোচনা করে যানজট নিরসনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি)মো. হাছিনুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা,অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মো. শামীম হোসাইন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort