রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়া মানুষের অধিকার রক্ষায় কখনো আপস করেননি: কালাম ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তা জোরদার, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী সোনারগাঁয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় হৃদরোগে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন আলহাজ্ব এড. আবুল কালাম এমপি’কে কবি এস এ বিপ্লব এর প্রকাশিত গ্রন্থ প্রদান প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ টঙ্গিবাড়ীতে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন

আ.লীগের কমিটিতে ঠাঁই হয়নি ডা. মুরাদের!

  • আপডেট সময় রবিবার, ৬ আগস্ট, ২০২৩, ৪.৩৬ এএম
  • ২১৭ বার পড়া হয়েছে

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। তবে এ কমিটিতে নাম নেই সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের।

বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ্র স্বাক্ষরিত এক চিঠিতে ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।

দলীয় সূত্র জানায়, ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ওই সম্মেলনের দ্বিতীয় পর্বে সভাপতি পদে ছানোয়ার হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক পদে তেজগাঁও কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদের নাম ঘোষণা করা হয়। পরবর্তীতে ১০ মাস পর গত বৃহস্পতিবার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

পূর্ণাঙ্গ কমিটিতে মুরাদ হাসান নাম না থাকায় এ নিয়ে চলছে নানা আলোচনা। এ বিষয়ে জানতে ডা. মুরাদ হাসানের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।

তবে মুরাদ হাসান সমর্থিত নেতাকর্মীরা জানান, ষড়যন্ত্র করে মুরাদ হাসানকে নতুন এ কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। নতুন এই কমিটিতে মুরাদ হাসানের নাম অন্তর্ভুক্ত করার দাবিও জানান তারা।

এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ হারুন অর রশিদ ঢাকা পোস্টকে বলেন, জেলা আওয়ামী লীগ এই কমিটি অনুমোদন দিয়েছে। এ বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।

তবে জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ঢাকা পোস্টকে বলেন, সরিষাবাড়ী উপজেলা আওয়ামী এই কমিটি করেছে। বিষয়টি তাদেরকে বলুন। তারা ভালো বলতে পারবে।

উল্লেখ্য, ২০২১ সালে চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে ফোনালাপ ফাঁস হওয়ার পর ডা. মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে অশালীন ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্যের ঘটনায় তাকে জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort