বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পেশাগত নিবন্ধনের দাবিতে ৪ বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের মহাসমাবেশ ও পদযাত্রা ইপিজেডে কারখানার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিক্ষামন্ত্রী স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ: হাসনাত আব্দুল্লাহ বন্দরে মা ও শিশু কিশোরীরা সঠিক সেবাগুলো পাবে – আঞ্জুমান আরা মাদক ব্যবসায়ী ও সন্ত্রাস বিরোধী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী অভি ও শাকিল সিদ্ধিরগঞ্জ থানায় গ্রেপ্তার হলেও তার সহযোগীরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন ট্যাংকলরী মালিক সমিতিতে ‘আ.লীগ ঘেঁষা’ রাশেদকে বয়কটের ডাক, বিএনপির ত্যাগীদের মূল্যায়নের দাবি নাসিকে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ: ফাঁকি দিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রশাসকের নারায়ণগঞ্জের চার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে বিশ্ব ধূমপানমুক্ত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত, ধূমপান ও মাদকবিরোধী সচেতনতায় জোর দশ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা

আপনাদের সহযোগীতায় ঐতিহ্যবাহী না.গঞ্জ প্রতিষ্ঠিত করবো: এসপি জায়েদুল

  • আপডেট সময় বুধবার, ১৬ মার্চ, ২০২২, ৩.৪৫ এএম
  • ২৯২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেছেন, এই মার্চ মাস স্বাধীনতার মাস। এই মাসে যদি আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ না করি, তাহলে হয়তোবা আমরা নিজেকে অকৃতজ্ঞই মনে করবো। কারন তিনি না হলে আমরা এ রকম একটি স্বাধীন ও সার্বভৌমত্ব দেশ পেতাম না।

মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে ফতুল্লা মডেল থানা কর্তৃক আয়োজিত ‘ওপেন হাইজ ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পুলিশ সুপার বলেন, আমি বিশ্বাস করি করোনার সময়ের মতো এখনো আমরা এক সাথে কাজ করে সকল সমস্যা সমাধান করতে পারবো। শুধু আপনাদের সকলের সহযোগীতা চাই। কথা এবং কাজে মিল থাকতে হবে। আজকে বলে গেলোম কালকে আবার ভুলে গেলোম, সেটা চলবে না। আমি জনগনের জন্য কতটুকু করতে পেরেছি, সেটাই আমার স্বার্থকতা।

পুলিশ সুপার আরও বলেন, এখানে প্রতি ৫ হাজার লোকের জন্য ১ জন পুলিশ। আপনারা সহযোগীতা করলে নারায়ণগঞ্জকে সেই আগের ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ হিসেবে দেশের বুকে প্রতিষ্ঠিত করা যাবে। আসুন আমরা এই ফতুল্লা দিয়ে এই কাজ শুরু করি।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামানের সভাপতিত্বে আরও উপস্থি ছিলেন- নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) শাওন শায়লা, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. নাজমুল হাসান, ফতুল্লা থানা কমিউনিটি পুলিশিং এর সভাপতি মোস্তফা কামাল প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort