শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন

আংশিক নয়, ২৭টি ওয়ার্ডে ইভিএমের মাধ্যমে নির্বাচন হবে : নির্বাচন কর্মকর্তা মাহফুজা

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১, ৭.৫১ এএম
  • ৫০৩ বার পড়া হয়েছে

আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠভাবে পরিচালনার প্রতিশ্রুতি জানিয়ে ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার বলেন আগামী নাসিক নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন। সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে ইভিএমের মাধ্যমে নির্বাচন হবে।

 

আংশিক নয়, ইভিএম দিয়েই সম্পূর্ণ হবে নাসিক নির্বাচন। সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন ২০২২ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 

এ সময় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজসহ ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া ও অন লাইন নিউজ পোর্টালের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার আরো বলেন, গত ৩০ নভেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার তফসিল ঘোষণা হয়েছে। নির্বাচন হবে ২০২২ সালের ১৬ জানুয়ারি। এর মাঝে ধারাবাহিক ভাবে আমরা বিভিন্ন কার্যক্রম করবো। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ২৭টি ওয়ার্ড।

প্রতি ৩টি ওয়ার্ডের জন্য একজন করে রির্টানিং অফিসার দেওয়া হয়েছে। এর মধ্যে ৬ জনই এই জেলায় অফিসার। বাকি ৩ জন বাহির থেকে এসে দায়িত্ব পালন করবেন। কমিশন চেষ্টা করছে যারা আগে থেকেই রেগুলার অফিসার আছেন, তাদের দিয়ে নির্বাচনটা পরিচালনা করতে। যেন তারা এলাকা সম্পর্কে থাকা দক্ষতা কাজে লাগাতে পারেন।

তিনি বলেন, ৫ বছর আগেই আমরা এ জেলার নির্বাচনে কিছু ক্ষেত্রে ইভিএম ব্যবহার করেছি। এখন আরও ৫ বছর অতিক্রম হয়েছে। এখন আমরা সব কিছুই ডিজিটালভাবে করছি৷ তারই ধারাবাহিকতায় রংপুর, কুমিল্লা ইভিএমএ হয়েছে।

চট্টগ্রাম হয়েছে, ঢাকায়ও কিছু জাতীয় সংসদ নির্বাচন ইভিএমএ করেছি। এখন সকল কার্যক্রম ডিজিটাল, তাহলে কেন ১৯০টি কেন্দ্রে ইভিএমএ’র মাধ্যমে নির্বাচন করতে পারবো না? চেষ্টা করছি যেন খুব সহজেই নির্বাচন সম্পন্ন হয়।

নির্বাচন কর্মকর্তা আরও বলেন, আচরণ বিধিমালা ২০১৬ অনুযায়ী নির্বাচনী এলাকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কাজ করতে হবে। প্রার্থীদের প্রতীক দেওয়ার পর তারা প্রচারণা চালাতে পারবেন। বিধিমালা অনুযায়ী সার্বিক নির্বাচনী কার্যক্রম করতে হবে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ৪টি থানা রয়েছে। ৪ থানায় মেয়র প্রার্থীরা ৪টি মাইক দিয়ে প্রচার প্রচারণা করতে পারবে। চারটি ক্যাম্প করতে পারবে। দুপুর ২টা থেকে রাত ৮টার মধ্যে মাইকিং করতে পারবে। এছাড়া সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলররা তাদের এলাকায় ১ টি মাইক ও একটি ক্যাম্প ব্যবহার করতে পারবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort