মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

স্নানোৎসব ঘিরে ১৭ কিলোমিটার যানজট

  • আপডেট সময় রবিবার, ১০ এপ্রিল, ২০২২, ৩.২৬ এএম
  • ৩২৬ বার পড়া হয়েছে

করোনা মহামারীর কারণে দুই বছর বন্ধ থাকার পর নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে শুরু হয়েছে দুই দিনব্যাপী অষ্টমী স্নানোৎসব। এই উৎসবকে ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৭ কিলোমিটার জুড়ে যানবাহন ধীরগতিতে চলছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালকসহ জনসাধারণ। শনিবার (৯ এপ্রিল) সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এমন দৃশ্য চোখে পড়ে।

 

স্নানোৎসবে আগত পুণ্যার্থীদের গাড়ি যেখানে সেখানে পার্কিং করায় এমন যানজট হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। এতে অনেকে বাধ্য হেঁটেই গন্তব্যে উদ্দেশে রওনা হয়েছেন।

কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ করিম খান জানান, গতকাল রাত থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী অষ্টমী স্নানোৎসবের কারণে লাখো হিন্দু ধর্মাবলম্বী মানুষ লাঙ্গলবন্দে সমাবেত হয়েছেন। এর ফলে সকাল থেকেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বিকেল পর্যন্ত এমন যানজট থাকতে পারে বলে। যানজট নিরসনে পুলিশের একাধিক টিম মহাসড়কে কাজ করে যাচ্ছে।

নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম গণমাধ্যমকে বলেন, একদিনের উৎসবে ৭-৮ লাখ লোক সমাগম হয়েছে। দূর-দূরান্ত থেকে যারা গাড়ি নিয়ে আসছেন, তাদের গাড়িগুলো মহাসড়কে রেখে স্নানে যাওয়ায় যানজট সৃষ্টি হয়েছে। তবে আমরা সেই গাড়িগুলো পার্কিং স্থানে পাঠিয়ে দিয়ে যানজট নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort