শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ জেলার “হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কার্যকরী পরিষদে মোঃ মামুন হোসেন কে সহসাধারণ সম্পাদক পদে মনোনীত—বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা ও অভিনন্দন। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগরের বর্ণাঢ্য র‍্যালীতে বিশাল মিছিল নিয়ে টিটুর যোগদান  সিরাজ এমপি নামে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরন অনুষ্ঠানে নানান অপকর্মের হোতা উজ্জ্বল নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে: সাখাওয়াত সরকারকে পাঁচ বছর স্থায়ী করতে সবাইকে নিয়ে চলতে হবে: আবুল কালাম শাওন হত্যার চার বছরেও বিচার নিয়ে আক্ষেপ পরিবারের কদমরসুল সেতুর দখলকৃত ভূমি দ্রুত উচ্ছেদের দাবিতে নাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন বার্তা দেশে ফিরে নেপালে আটকে থাকার অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্য দিলে মিলবে পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী

সোনারগাঁয়ে র‌্যাব পরিচয়ে মোবাইল ছিনতাই মামলায় পৌরসভা ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ৩.৩৬ এএম
  • ২১১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ ২৮৩টি মোবাইল ছিনতাইয়ের মামলায় নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমান রবিন ওরফে হোয়াইট রবিন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার খান সাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার রাতে পৌরসভায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মোবাইল ফোন ব্যবসায়ী সুমন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা একজনকে আসামি করে সোনারগাঁ থানায় একটি মামলা করেছেন।

গতকাল সোমবার দুপুরে গ্রেপ্তার ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠায় পুলিশ। আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

মামলাসূত্রে জানা যায়, কুমিল্লা জেলার কোতোয়ালী থানার রাইস গ্রামের আব্দুল মতিনের ছেলে মো. সুমন মোবাইল ফোন বিক্রির ব্যবসা পরিচালনা করতেন। ব্যবসায়ী সুমন ও তার সহযোগী মো. সাইদ গত ১৩ সেপ্টেম্বর সকালে বিভিন্ন ব্রান্ডের ২৮৩টি মোবাইল ফোন (যার বাজার মূল্য ৪০ লাখ ১০ হাজার ৪৫ টাকা) নিয়ে প্রাইভেট কারে রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথে তাদের বহনকারী প্রাইভেট কারটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় পৌঁছালে দু’টি মোটরসাইকেল ছাত্রলীগের সাবেক সভাপতি রবিন, সাধারণ সম্পাদক সাজু, অলি ও অজ্ঞাতনামা একজন তাদের গতিরোধ করে নিজেদের র‌্যাব সদস্য পরিচয় দিয়ে গাড়িতে অবৈধ মালামাল রয়েছে বলে হুমকি দেয়। একপর্যায়ে তাদের কয়েকজন ব্যবসায়ীদের বহনকারী প্রাইভেট কারে উঠে গাড়িটি নিয়ন্ত্রনে নিয়ে নেয়। পরে ব্যবসায়ীদের মারধর করে সাথে থাকা বিভিন্ন ব্রান্ডের ২৮৩টি মোবাইল সেট ছিনিয়ে নেয় তারা। পরে ব্যবসায়ীদের বহনকারী গাড়িটি বিভিন্ন এলাকা ঘুড়িয়ে কাঁচপুর এলাকায় ছেড়ে দিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলার পর রোববার দিবাগত রাতে পুলিশ পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রবিন ও সাজুকে গ্রেপ্তার করে।

২০২১ সালের ১৩ জুলাই দলীয় শৃঙ্খলা ভাঙার অভিযোগে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি আজিজুর রহমান আজিজ ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাইল সংগঠনের প্যাডে স্বাক্ষরিত এক চিঠিতে রবিনকে পৌর ছাত্রলীগের সভাপতির পদ থেকে অব্যাহতি দেয়া হয়। এর আগে সাধারণ সম্পাদক সাজুকেও তার পদ থেকে অব্যাহতি দেয়া হয়। নতুন করে কমিটি না হওয়ায় তারা দীর্ঘদিন ধরে ছাত্রলীগের পদ ব্যবহার করে আসছিলো।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) পঙ্কজ কান্তি সরকার বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় সাজু ও রবিন নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, ছিনতাই, চাঁদাবাজী, ভূমি দস্যুতা, হামলা ভাঙচুরের ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort