শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে বাসে তল্লাশি চালিয়ে ৪৫০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩ ‘আবেদন ছাড়াই’ মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, সাবেক ইউএনও নাহিদা বারিক ওএসডি পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী-কারবারিসহ গ্রেপ্তার ১৪০ ফরিদপুরের ভাঙ্গায় প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা কক্সবাজারে রিসোর্টে আগুন: ফতুল্লায় একই পরিবারের তিনজনের দাফন বন্দরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাবা-ছেলে নিহত টানবাজারের জামাল ইয়ার্নের বিরুদ্ধে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির মামলা নারায়ণগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সড়ক নিরাপত্তায় সচেতনতার আহ্বান বন্দরে বিএনপি নেতা পরিচয়ে পেপার মিলে চাঁদা দাবি, হুমকি চট্টগ্রাম নগরীর ২০ ও ৩২ নং ওয়ার্ডে বি এন পির নাম ব্যাবহার করে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগ উটেছে স্তানীয় কিছু অসাধু,পাতি নেতার বিরুদ্ধে

সোনারগাঁয়ে থানা থেকে আসামির পলায়ন

  • আপডেট সময় বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১, ৫.৪২ এএম
  • ৪১৪ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা থেকে এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে এই ঘটনা ঘটে। তবে বিষয়টি অস্বীকার করে পুলিশ বলছে, স্থানীয়রা আটক করেছিল ওই ব্যক্তিকে। তাদের কাছে আসামিকে সোপর্দ করার আগেই সে পালিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে শুক্কুর আলী নামে এক ব্যক্তিকে দেশীয় অস্ত্রসহ আটক করে এলাকাবাসী। তাদের মতে, ডাকাতির প্রস্তুতি করছিল ওই ব্যক্তি। তার কাছ থেকে একটি চাপাতি, ছুরি ও একটি মোটর বাইকও উদ্ধার করে স্থানীয়রা। তাদের গণপিটুনিও দেওয়া হয়। পরে সোনারগাঁ থানা পুলিশের কাছে শুক্কুর আলীকে সোপর্দ করা হয়। এই ঘটনায় মোখলেসুর রহমান নামে এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগও দায়ের করেন।
মোখলেসুর রহমান বলেন, গতরাতে শুক্কুর আলী উপজেলার বারদী ইউনিয়নের আলগীরচর এলাকায় তার বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিয়েছিল। তাকে স্থানীয়দের মাধ্যমে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। দেশীয় অস্ত্রসহ তাকে রাত রাত ১২টার দিকে সোনারগাঁ থানায় নিয়ে ডিউটি অফিসারের কক্ষে রাখা হয়। সকাল ৮টার দিকে ডিউটি অফিসার নিজের কাজে কক্ষের বাহিরে যায়। বাহির থেকে ফিরে তিনি দেখেন, ওই কক্ষ থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আসামি পালিয়ে গেছে।
তিনি আরও জানান, শুক্কুর আলীকে স্থানীয়রা মারধরও করেন। মারধরের এক পর্যায়ে সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের গোয়ালপাড়ার মামুন ও চেঙাকান্দি গ্রামের জামালের সহযোগিতায় ডাকাতির প্রস্তুতির কথা স্বীকারও করেন। পরে মোখলেসুর রহমান বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আসামি শুক্কুর আলী আড়াইহাজার উপজেলার বাড়ীপাড়া এলাকার হযরত আলীর ছেলে।
তবে আসামি পালিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। তার দাবি, ডাকাতির প্রস্তুতির অভিযোগ তারা পেয়েছেন। এই ঘটনায় স্থানীয়রা একজনকে আটক করে গণপিটুনি দেয়। তবে আসামিকে পুলিশের কাছে সোপর্দ করা হয়নি।
ওসি বলেন, ‘আসামিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর থানায় আনার কথা বলা হয়েছিল। পরে থানায় আসামিকে আনা হয়নি। স্থানীয়দের হাত থেকেই আসামি পালিয়ে গেছে। তবে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort