রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা ব্রাজিল-আর্জেন্টিনা না পর্তুগাল: দীঘি কোন দলের সমর্থক? কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন, কী আছে এতে?

সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

  • আপডেট সময় রবিবার, ১৭ মে, ২০২৬, ১০.০৮ এএম
  • ১১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) সকাল ১০টায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আমির হোসেন (২৫) মারা যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সার্জারি বিশেষজ্ঞ ডা. শাওন বিন রহমান।

চিকিৎসকরা জানান, তার শরীরের প্রায় ৮০ শতাংশ দগ্ধ ছিল। গুরুতর অবস্থায় তিনি কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এর আগে বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় একই ঘটনায় দগ্ধ শংকর (২৫) নামে আরও একজনের মৃত্যু হয়। এ নিয়ে দুর্ঘটনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজনে। বর্তমানে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে থাকা আরও চারজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

গত ১৩ মে বুধবার দুপুরে সোনারগাঁ উপজেলার পিরোজপুর এলাকায় অবস্থিত মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে হঠাৎ এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মোট ১২ জন দগ্ধ হন।

দুর্ঘটনার পর আহতদের দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এর মধ্যে ছয়জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে যান। বাকি ছয়জন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।

দগ্ধদের মধ্যে মনির হোসেন (৪৫), আল আমিন (৪০), নাজমুল আলম খান (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) ও বদরুল হায়দার (৫০) চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort