মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন বার্তা দেশে ফিরে নেপালে আটকে থাকার অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্য দিলে মিলবে পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে বন্যায় নিহত প্রায় ৬০০, নিখোঁজ দুই হাজারের কাছাকাছি ভাগ-বাটোয়ারা নিয়ে বক্তব্য, আড়াইহাজারে যুবদল নেতাকে শোকজ দেওভোগে মাদকবিরোধী মানববন্ধন, ৭ দিনের আল্টিমেটাম বধির হলেই বুদ্ধিপ্রতিবন্ধী হয়না,তারা অনেক দূর কাজ করতে পারে: মাজহারুল ইসলাম জোসেফ মসজিদের জায়গা দখল করে দোকান নির্মাণ এলাকাবাসীর ক্ষোভ সোনারগাঁয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় ভাঙ্গায় প্রবাসীর স্ত্রী-শিশুকে হত্যার হুমকি গভীর রাতে ঘরে হামলার অভিযোগ, থানায় জিডি

সোনারগাঁয়ে দুই মাসের কন্যা সন্তানকে হত্যার ঘটনায় বাবা হৃদয় মিয়া গ্রেফতার

  • আপডেট সময় সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩, ৪.১৫ এএম
  • ২০১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর সোনাপুর বালুর মাঠ এলাকায় কান্না করায় আয়েশা সিদ্দিকা নামে দুই মাসের কন্যা সন্তানকে শ্বাসরোধে হত্যার ঘটনায় বাবা হৃদয় মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা।

শনিবার রাতে সিলেটের জালালাবাদ থানার আখালিয়া ভার্সিটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি র‌্যাব-১১ এর এএসপি ও মিডিয়া অফিসার সনদ বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারের পর তাকে রোববার বিকেলে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃত হৃদয় ভোলার চরফ্যাশন উপজেলার লডারিন্স বাজার গ্রামের বাবুল মিয়ার ছেলে।

জানা গেছে, উপজেলার কাঁচপুর ইউনিয়নের কাঁচপুর সোনাপুর বালুর মাঠ এলাকার জসীমউদ্দিনের বাড়িতে দীর্ঘদিন ধরে হৃদয় ও নাদিয়া দম্পতি পরিবার নিয়ে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছে। এক সময় তারা গার্মেন্টস কর্মী ছিলো। সিনহা গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়ার পর থেকে বিভিন্ন কাজ করে তাদের সংসার চলে। নাদিয়ার স্বামী হৃদয় মিয়া গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়ার পর থেকে মাদকাসক্ত হয়ে পড়ে। তাছাড়া তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। গত বৃহস্পতিবার সকালে মেয়ের খাবার নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তাদের দুই মাস বয়সী মেয়ে আয়েশা সিদ্দিকাকে তার মা নাদিয়া আক্তার সকাল সাড়ে ১১ টার দিকে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে পাশের বাড়িতে দুধ আনতে যায়। ঘুম থেকে জেগে তার মেয়ে আয়েশা সিদ্দিকা কান্না করায় পাষন্ড বাবা হৃদয় মুখ চেপে ধরে শ্বাসরোধে হত্যা করে। হত্যার পর পাশের বাড়িতে গিয়ে মা নাদিয়াকেও কন্যা শিশু কান্না করায় মারধর করে পালিয়ে যায়। শিশুর মা নাদিয়া ঘরে গিয়ে শিশুর পাশে বসে তার মুখে রক্তের ছাপ দেখতে পেয়ে ওই শিশু সন্তানকে ডেকে সাড়া না পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। ঘটনা জানাজানি হলে স্থানীয় এলাকাবাসী সোনারগাঁ থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। পরদিন শুক্রবার নিহতের মা নাদিয়া আক্তার বাদি হয়ে ঘাতক বাবাকে আসামী করে মামলা দায়ের করে। ঘটনার পর থেকে ঘাতক হৃদয় পলাতক ছিলো। তিনদিন পর র‌্যাব-১১ এর একটি দল সিলেটের জালালাবাদ থানার আখালিয়া ভার্সিটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) ও সেকেন্ড অফিসার পঙ্কজ কান্তি সরকার জানান, শিশু সন্তান হত্যাকান্ডের ঘটনায় গ্রেফতার নিহতের বাবাকে থানায় হস্তান্তর করেছে। আজ সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort