বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পিরোজপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বি ডি আর চেয়ারম্যান যোগদান করেন  ট্রাফিক ব্যবস্থাপনায় অটো ফাইন সিস্টেম উদ্বোধন অনুষ্ঠানে  বাংলাদেশের কাছে হেরে স্কোয়াডে যে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া পূজা চেরি কি বিয়ে করলেন অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর ফাঁসি বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ আড়াইহাজারের রনি ভূঁইয়া আটক বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬: টেকসই ভবিষ্যৎ গঠনে রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ ইউনিট জাল সনদে সরকারি ৫৬ লাখ টাকা নেওয়ার অভিযোগ, অপপ্রচারের দাবি সিভিল সার্জনের বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের উদ্যোগে চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে মেধার স্বীকৃতি,গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান খালেদা জিয়া মানুষের অধিকার রক্ষায় কখনো আপস করেননি: কালাম

সোনারগাঁয়ে দুই ভাইকে কুপিয়ে হত্যা চেষ্টা প্রতিপক্ষের দাবি ফাঁসানো হয়েছে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪, ৪.০০ এএম
  • ১৩৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ সোনারগাঁয়ে দুই ভাইকে কুপিয়ে হত্যা চেষ্টা করেছে প্রতিপক্ষের লোকজন। আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে সনমান্দি ইউনিয়নের জাইদেরগাঁও এলাকায় গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ ও পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় গতকাল বুধবার সোনারগাঁ থানায় আহতদের ভাবি জান্নাতুল ফেরসৌস রিমু বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

তবে সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ জুয়েল লিখিত বক্তব্যে দাবি করেন, নারী ঘটিত কারনে দুই ভাই নিজেদের মধ্যে ঝগড়া করে একে অন্যকে কুপিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর ষড়যন্ত্র করছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন। গতকাল বুধবার বিকেলে উদ্ভবগঞ্জ এলাকায় সংবাদ সম্মেলন করে এ দাবি করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, লিটন প্রধান, স্বাধীন, ওসমাণ গনি, সজিব, রাসেল প্রমুখ।

জুয়েল লিখিত বক্তব্যে বলেন, জাইদেরগাঁও গ্রামের জসীমউদ্দিনের বড় ছেলে আব্দুল হালিম রাতের বেলায় ফুর্তি করার জন্য একটি নারী নিয়ে বাড়িতে যায়। এসময় ছোট ভাই শেখ ফরিদ এতে বাঁধা দিলে তার উপর রামদা ও চাপাতি নিয়ে আক্রমন করে আব্দুল হালিম। এসময় দু’জনই আহত হয়। এ বিষয়টি ভিন্ন খাতে নিয়ে একটি প্রতিপক্ষ আমাদের ফাঁসানের জন্য থানায় মামলার আবেদন করে।

তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে জসীমউদ্দিনের সঙ্গে তাদের শত্রুতা চলছে। এ শত্রুতাকে কাজে লাগিয়ে আরো মামলা দেয়ার ফন্দি আটছেন প্রতিপক্ষের লোকজন। তাই সঠিক তদন্তের মাধ্যমে মামলা গ্রহন করার জন্য থানা পুলিশকে অনুরোধ করেন তিনি।

অপরদিকে জান্নাতুল ফেরসৌস রিমু দাবি করেন, উপজেলার সনমান্দি ইউনিয়নের জাইদেরগাঁও গ্রামের জসীমউদ্দিনের সাথে আনোয়ার হোসেনের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারে শত্রুতা ও দ্বন্ধ চলে আসছে। এ দ্বন্ধের জের ধরে একাধিকবার তাদের মধ্যে মামলা মোকদ্দমা চলছিলো। গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ইকবাল হোসেনের নেতৃত্বে আনোয়ার হোসেন, জুয়েল, ওসমান, মোখলেছুর রহমানসহ ২০-২৫ জনের একটি দল তাদের বাড়িতে গিয়ে হামলা করে তার দুই দেবরকে কুপিয়ে আহত করে।

সোনারগাঁ থানার পরিদর্শক(তদন্ত) মো. মহসিন বলেন, দুই ভাই আহত হওয়ার ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে সঠিক প্রমাণ সাপেক্ষে মামলা গ্রহন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort