শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বুলবুল হত্যা: বন্দরের সিফাত বাহিনীর প্রধানসহ আটক ৯ ইসলামী যুব আন্দোলনের নেতা খুন: প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ আড়াইহাজারে একই পুকুরে ডুবে ৪ শিশুর মর্মান্তিক মৃত্যু পিরোজপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বি ডি আর চেয়ারম্যান যোগদান করেন  ট্রাফিক ব্যবস্থাপনায় অটো ফাইন সিস্টেম উদ্বোধন অনুষ্ঠানে  বাংলাদেশের কাছে হেরে স্কোয়াডে যে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া পূজা চেরি কি বিয়ে করলেন অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর ফাঁসি বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ আড়াইহাজারের রনি ভূঁইয়া আটক

সোনারগাঁয়ে জোরপূর্বক বেলজিয়াম প্রবাসীর জমি দখলের অভিযোগ

  • আপডেট সময় শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪, ৫.৪৫ এএম
  • ১৯৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ সোনারগাঁয়ে বেলজিয়াম প্রবাসীর জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। গত দু’দিন ধরে জমি দখল করে দেয়াল নির্মাণ করা হচ্ছে। এ ঘটনায় প্রবাসী মাহমুদুল হাসানের শাশুড়ী শিরিনা বেগম সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহফুজের কাছে গতকাল বৃহস্পতিবার দুপুরে লিখিত একটি অভিযোগ দায়ের করেন।

জানা যায়, উপজেলার জয়রামপুর গ্রামের আব্দুল বাতেনের ছেলে বেলজিয়াম প্রবাসী মাহমুদুল হাসান সাতভাইয়াপাড়া মৌজায় প্রায় তিন শতাংশ জমি ২০২২ সালে ক্রয়সূত্রে মালিক হয়ে ভোগদখল করে আসছেন। ওই জমি সাতভাইয়াপাড়া গ্রামের আবুল হাসেম মোল্লার ছেলে প্রভাবশালী সালাউদ্দিন ও মো. শাহ আলী নিজেদের দাবি করে দখল করে নেয়। বর্তমানে তারা ওই জমিতে দেয়াল নির্মাণ কাজ শুরু করেন। এ ঘটনায় প্রবাসী মাহমুদুল হাসানের শাশুড়ি শিরিনা বেগম বাদি হয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহফুজের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর স্থানীয় ভূমি কর্মকর্তার মাধ্যমে দেয়াল নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়।
ভূক্তভোগী শিরিনা বেগম জানান, তার মেয়ের জামাই মাহমুদুল হাসান বেলমিয়াম প্রবাসী। ২০২২সালে সাতভাইয়াপাড়া গ্রামে ২.৯০ শতাংশ জমি ক্রয় করে ভূমি কার্যালয় থেকে নামজারি করে ভোগদখলে রয়েছেন। মেয়ের জামাই প্রবাসে থাকার সুযোগে তার দুই চাচাতো ভাই ঐ জমি দখল করে দেয়াল নির্মাণ করছেন। সঠিক কাগজপত্র থাকলে দেখাবে এটাই স্বাভাবিক। তারা কাগজপত্র না দেখিয়ে জোরপূর্বক জমি দখল করে নিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত সালাউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কারো জমি তারা দখল করেননি। নিজেদের জমিতেই বাউন্ডারী দেয়াল নির্মাণ করছেন। অন্যের জমিতে কেউ বাউন্ডারী দেয়? এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি।

সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, প্রবাসীর জমি দখলের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। উভয় পক্ষকে তাদের স্বপক্ষের কাগজপত্র নিয়ে আগামী সোমবার আসার জন্য বলা হয়েছে। যার পক্ষে সঠিক কাগজপত্র পাওয়া যাবে তাকে জমি বুঝিয়ে দেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort