মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন ‎দালালরাই চালাচ্ছে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা এসিলেন্ট অফিস ও ভূমি অফিস! নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড মেম্বারসহ ২০ জনকে আটক করেছে পুলিশ এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ পুলিশকে দ্বন্দ্বে নয়, অপরাধ দমনে মনোযোগী হতে হবে: ডিসি মুন্সীগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মালির অংক বাজারে আগুন, আগুনের হাত থেকে রক্ষা হাসপাতাল-ব্যাংকসহ বহু দোকান। সোনারগাঁও সাহিত্য কুটির অভিষেক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জ থানায় ৩৭ জনের বিরুদ্ধে তিতাসের অভিযোগ, ভূমিপল্লী ও হাউজিং এ আবার অভিযান হবে : তিতাস গ্যাস

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৬.২৯ এএম
  • ১৭৬ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাসিক ৪ নং ওয়ার্ড ভূমিপল্লী ও আটি হাউজিং এলাকায় আবারো অবৈধ গ্যাস সংযোগকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হবে বলে জানান নারায়ণগঞ্জ তিতাস গ্যাসের ম্যানেজার মোস্তাক মাসুদ ইমরান। নারায়ণগঞ্জ তিতাস গ্যাসের ম্যানেজার মোস্তাক মাসুদ ইমরান বলেন, আটি হাউজিং এলাকার ৩৭ টি ভবনের অবৈধ তিতাস গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসব ভবনে একাধিকবার অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হলেও বাড়ির মালিকরা রাতের আঁধারে পূনরায় অবৈধভাবে সংযোগ দিয়ে দিতো। তাই তিতাস গ্যাসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নারায়ণগঞ্জ তিতাস গ্যাসের আঞ্চলিক লিটিগেশন ও পিআর শাখার ব্যবস্থাপক আসাদুজ্জামান পাঠান বাদী হয়ে গত মে মাসের ২৭ তারিখে আটি হাউজিং এলাকার রিয়াজ, কফিল,
আমানুল্লাহ, মোস্তফা, রিপন মোল্লা, ফাইজুল, শফিক, শাহীন, মাহবুব আলমসহ ৩৭ বাড়ির মালিকদের নাম উল্লেখ করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এখনো পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ মামলা হিসাবে রজু করেনি। তাই বিষয়টি আমরা কর্তৃপক্ষকে অবগত করব। তিনি আরও বলেন, এসব অবৈধ গ্যাস ব্যবহার কারীদের আইনের আওতায় না আনলে গ্যাস চুরি বন্ধ করা যাবে না। খুব দ্রুত আটি হাউজিং ও ভূমিপল্লী এলাকায় আবরও অবৈধ গ্যাস সংযোগকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হবে। সেই সাথে অবৈধ গ্যাস সংযোগকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা যায়, আটি হাউজিং ও ভূমিপল্লী এলাকায় প্রায় ৫ শতাধিক নতুন বহুতল ভবন গড়ে উঠেছে। বেশিরভাগ ভবনগুলি অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে বছরের পর বছর গ্যাস ব্যবহার করে যাচ্ছে। এতে করে সরকার প্রতিমাসে কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে।

এলাকাবাসী জানায়, অবৈধ গ্যাস সংযোগের কারণে আমরা বৈধ গ্রাহক হয়েও গ্যাস পাচ্ছি না। এইসব অবৈধ বাড়ির মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি জানাচ্ছি।

সচেতন মহলের দাবি, এখনই যদি অবৈধ গ্যাস চোরদের লাগাম টেনে না ধরা হয় তাহলে দেশের গ্যাস সেক্টরে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই এসব অবৈধ গ্যাস ব্যবহারকারীদের আইনের আওতায় দ্রুত আনা হোক।

অভিযোগের বিষয় জানতে থানার ওসি শাহিনুর আলম বলেন, তিতাস কর্মকর্তারা অভিযোগ দিয়েছেন বিষয়টি আমার জানা নেই। বাদীপক্ষ যদি আমাদের সাথে যোগাযোগ না করে তাহলে আমরা তাদেরকে আইনগত সহযোগিতা কি ভাবে করবো। তিতাস গ্যাস কর্তৃপক্ষ যোগাযোগ করলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি শাহিনুর আলম ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort