বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগরের বর্ণাঢ্য র‍্যালীতে বিশাল মিছিল নিয়ে টিটুর যোগদান  সিরাজ এমপি নামে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরন অনুষ্ঠানে নানান অপকর্মের হোতা উজ্জ্বল নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে: সাখাওয়াত সরকারকে পাঁচ বছর স্থায়ী করতে সবাইকে নিয়ে চলতে হবে: আবুল কালাম শাওন হত্যার চার বছরেও বিচার নিয়ে আক্ষেপ পরিবারের কদমরসুল সেতুর দখলকৃত ভূমি দ্রুত উচ্ছেদের দাবিতে নাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন বার্তা দেশে ফিরে নেপালে আটকে থাকার অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্য দিলে মিলবে পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে বন্যায় নিহত প্রায় ৬০০, নিখোঁজ দুই হাজারের কাছাকাছি

সিদ্ধিরগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণ, দগ্ধ ৫

  • আপডেট সময় রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩, ৯.০৩ এএম
  • ২৫১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি রি-রোলিং স্টিল মিলের গ্যাসের মিটারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন শ্রমিক দগ্ধ হয়েছেন। শুক্রবার রাত ৪টার দিকে গোদনাইল সৈয়দপাড়া এলাকার শারমিন রোলিং মিলে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন মো. সাইফুল ইসলাম (৩০), মো. ইকবাল হোসেন (২৫), মোহাম্মদ মোজাম্মেল হক (৩০), মো. জাকারিয়া (২০) ও মো. শরিফুল ইসলাম (৩২)। তাদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে।

দগ্ধদের সহকর্মী রফিকুল ইসলাম বলেন, আমরা সবাই ওই মিলের শ্রমিক। রাত ৪টার দিকে কাজ করার সময় হঠাৎ গ্যাসের মিটার বিস্ফোরিত হয় এবং এ সময়ে মিটারে আগুন লেগে যায়। এতে আমাদের পাঁচজন শ্রমিক দগ্ধ হন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, দগ্ধদের মধ্যে মোজাম্মেলের শরীরে ১০০ শতাংশ, সাইফুল ৬০, শরিফুলের ৫৭, জাকারিয়ার ৩৫ ও ইকবালের শরীরে ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করেছেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা বলেন, ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort