রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা ব্রাজিল-আর্জেন্টিনা না পর্তুগাল: দীঘি কোন দলের সমর্থক? কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন, কী আছে এতে?

সিদ্ধিরগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ১.৩১ পিএম
  • ২৭৮ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তানভীর আহমেদ (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ জুন) রাতে সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহল্লা এলাকাবাসী ধর্ষককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। গ্রেপ্তারকৃত ধর্ষক তানভীর সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহল্লা এলাকার জুলফিকার আলী জমাদ্দারের ছেলে।

 

ভিকটিমের পরিবার জানায়, সোমবার (২৩ জুন) রাতে সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহল্লা এলাকার নাজমা উকিলের চারতলা ভবনের নিচতলায় খেলা করছিল। এরই কোনও এক ফাঁকে ভিকটিম শিশুটি আসামির বাসায় চলে যায়।

অভিযুক্ত তানভীর আহমেদ সেই সুযোগে শিশুটিকে ধর্ষণ করে। ভিকটিমের পরিবার তাকে না পেয়ে প্রতিবেশী খেলার সাথী এবং বান্ধবীর বাসায় গিয়ে শিশুটিকে দেখতে পায় এবং সেখান থেকে বাসায় নিয়ে আসে। কিছুক্ষণ পরেই তার শরীরে প্রচন্ড জ্বর আসে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরের দিন সকাল থেকে ভিকটিমের প্রস্রাবের সাথে রক্ত যেতে দেখা যায়।

মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় নিকটস্থ ট্রাস্ট ডায়াগনস্টিক সেন্টার এন্ড হসপিটালে চিকিৎসকের শরণাপন্ন হলে ভিকটিম চিকিৎসককে জানায় তার বান্ধবীর চাচা তানভীর আহমেদ তাকে ব্যথা দিয়েছে। পরবর্তীতে মঙ্গলবার রাতে তানভীর আহমেদকে এলাকাবাসী আটক করে থানা পুলিশের নিকট সোপর্দ করে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort