বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগরের বর্ণাঢ্য র‍্যালীতে বিশাল মিছিল নিয়ে টিটুর যোগদান  সিরাজ এমপি নামে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরন অনুষ্ঠানে নানান অপকর্মের হোতা উজ্জ্বল নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে: সাখাওয়াত সরকারকে পাঁচ বছর স্থায়ী করতে সবাইকে নিয়ে চলতে হবে: আবুল কালাম শাওন হত্যার চার বছরেও বিচার নিয়ে আক্ষেপ পরিবারের কদমরসুল সেতুর দখলকৃত ভূমি দ্রুত উচ্ছেদের দাবিতে নাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন বার্তা দেশে ফিরে নেপালে আটকে থাকার অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্য দিলে মিলবে পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে বন্যায় নিহত প্রায় ৬০০, নিখোঁজ দুই হাজারের কাছাকাছি

সিদ্ধিরগঞ্জে রোলিং মিলে বিস্ফোরণে দগ্ধ ৩ শ্রমিকের মৃত্যু

  • আপডেট সময় বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ৮.৫৯ এএম
  • ২১৪ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জে একটি রি-রোলিং মিলের গ্যাসের কন্ট্রোল রুমে বিস্ফোরণে দগ্ধ ৫ শ্রমিকের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সাইফুল ইসলাম ও মো. শরিফুল এবং সোমবার মোজাম্মেল হোসেন মারা গেছেন।

এর আগে, শনিবার ভোররাতে গোদনাইল সৈয়দপাড়া এলাকায় মেসার্স শারমিন রি-রোলিং স্টিল মিলে দুর্ঘটনাটি ঘটে।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, রোগীদের শরীর বড় ধরনের পুড়ে গিয়েছিল। দগ্ধদের মধ্যে নিহত মোজাম্মেলের শরীরে ১০০ শতাংশ, সাইফুলের ৬০ শতাংশ, শরিফুলের ৫৭ শতাংশ দগ্ধ হয়েছিল। অপর দুই দগ্ধ জাকারিয়া ৩৫ শতাংশ ও ইকবাল ৩০ শতাংশ দগ্ধ হয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, সোমবার মোজাম্মেল হোসেন এবং মঙ্গলবার সাইফুল ও শরিফুল মারা গেছেন। তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে।

 

পুলিশ ও দগ্ধ শ্রমিকদের সহকর্মীরা জানান, কারখানাটিতে ৮০ জন শ্রমিক নিয়মিত কাজ করেন। অধিকাংশ শ্রমিক দিনে রাতে কারখানেই থাকেন। শুক্রবার রাতে কাজ শেষ করে শ্রমিকরা সবাই কারখানার ভেতরেই ঘুমিয়ে ছিলেন। শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে হঠাৎ কারখানার ভেতর গ্যাসের কন্ট্রোল রুমে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এসময় ওই রুমের দু’পাশের দেয়াল ধসে পড়ে আগুন ধরে যায়। পাশের একটি রুমও বিদ্ধস্ত হয়। আগুনে গ্যাসের কন্ট্রোল রুমের পাশে ঘুমিয়ে থাকা ৫ শ্রমিক দগ্ধ হন। পরে অন্যান্য শ্রমিকরা দগ্ধদের উদ্ধার করে রাজধানির শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটউটে ভর্তি করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort