রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা ব্রাজিল-আর্জেন্টিনা না পর্তুগাল: দীঘি কোন দলের সমর্থক? কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন, কী আছে এতে?

সিদ্ধিরগঞ্জে রবির টাওয়ার স্থাপন নিয়ে হাতাহাতি, উত্তেজনা

  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১, ৬.৫৫ এএম
  • ৫৭৫ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জের কদমতলীতে একটি বাড়ির ছাদে রবি মোবাইল ফোন কোম্পানির নেটওয়ার্ক টাওয়ার স্থাপন নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে ১১ টার দিকে স্থানীয় শতাধিক নারী পুরুষ জনস্বাস্থ্যের ক্ষতিকর টাওয়ার স্থাপনে বাধা দেয়।

 

এ সময় বাড়ির মালিক সাখাওয়াত হোসেন দিপু তার বাড়ির ছাদে টাওয়ার স্থাপনের সিদ্ধান্তে অনড় থাকলে উত্তেজিত হয়ে পড়ে এলাকাবাসী। ঘটে হাতা হাতির ঘটনা। তবে স্থানীয়দের প্রতিবাদে রবি কোম্পানি কর্তৃপক্ষ সাময়িকভাবে কাজ বন্ধ করে চলে যায়। টাওয়ার স্থাপন না করতে গণস্বাক্ষর দিয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, কদমতলী কলেজ পাড়া বড় পুকুরপাড় এলাকায় রাশেদা মঞ্জিল নামে ৬ তলা ভবনের ছাদে রবি মোবাইল ফোন কোম্পানির নেটওয়ার্ক টাওয়ার স্থাপনের কাজ শুরু করা হয়। ভবনের ৫ ও ৪ তলায় একটি আবাসিক মাদ্রাসা রয়েছে। এছাড়াও বাকি অন্যান্য তলায় রয়েছে ভাড়াটিয়া।

 

বাড়ির মালিককে আর্থিক সুবিধা দিয়ে রবি কোম্পানি টাওয়ার স্থাপনের কাজ শুরু করে। অর্থের লোভে বাড়ির মালিক মাদ্রসার শিক্ষার্থী ও ভাড়াটিয়াদের কথা চিন্তা না করে টাওয়ার নির্মাণের অনুমতি দেয়। জনস্বাস্থের ক্ষতিকর এই টাওয়ার নির্মাণ করার খবর পেয়ে বাধা দেয়া হয়।

স্থানীয় বাসিন্দা সিরাজুল জানায়, অত্র এলাকায় ওই বাড়ির এক থেকে দুইশ মিটারের মধ্যে অনেকগুলো মোবাইল নেটওয়ার্ক টাওয়ার রয়েছে। নতুন করে আরো টাওয়ার নির্মাণ করা জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। তাই বাধা প্রদান করা হচ্ছে। পাশাপাশি গণস্বাক্ষর নিয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

হেলাল নামে আরেকজন বাসিন্দা বলেন, বাধা উপেক্ষা করে টাওয়ার স্থাপন করা হলে অপ্রিতিকর ঘটনা ঘটতে পারে।

বাড়ির মালিক সাখাওয়াত হোসেন দিপু বলেন, রবি কোম্পানি আমার অনুমতি নিয়েই টাওয়ার স্থাপন করছে। টাওয়ার হলে এলাকার মোবাইল ব্যবহারকারীরা নেটওয়ার্ক পাবে। এতে অসুবিধা কোথায় আমি বুঝতে পারছিনা। এই এলাকায় আরো অনেক বাড়ির ছাদে টাওয়ার রয়েছে। অথচ আমার বাড়ির ছাদে টাওয়ার নির্মাণে লোকজন বাধা দিচ্ছে।

টাওয়ার নির্মাণের ইঞ্জিনিয়ার মো. আনোয়ারুল ইসলাম বলেন, যেহেতু স্থানীয় লোকজন বাধা দিচ্ছে। তাই আপাতত নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort