বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর ফতুল্লায় গভীর রাতে আবাসিক মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র হাসপাতালে ক্ষমতা নয়, জনগণের সেবক হতে চান শাহজালাল নিয়মিত অফিস, দুর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যহীন সেবার অঙ্গীকার; মাদকমুক্ত মানবিক ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যবসা শুরুর সময় ৩৫৫ দিন থেকে ১৮ দিনে নামিয়ে আনার উদ্যোগ সরকারের নারায়ণগঞ্জে গাউছুল আজম মাইজভান্ডারী হিফজুল কুরআন অডিশন নওগাঁয় পাঠকের হাতে ‘দৈনিক রুদ্র বার্তা’ পত্রিকা তুলে দিলেন জেলা প্রতিনিধি মোঃ মমিন আলী ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় নির্বাচন সম্পন্ন হলো নারায়ণগঞ্জ টাইলস্ দোকান মালিক সমিতির ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব দিবসে নাঃগঞ্জ জেলা ট্রাক, ট্যাংলড়ী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের র‍্যালী

সিদ্ধিরগঞ্জে টর্চার সেলের সন্ধান, মাদক ও অস্ত্র উদ্ধার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২, ৪.২৯ এএম
  • ৫৫৫ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জে সুমিলপাড়া এলাকার বিহারী ক্যাম্প সংলগ্ন বস্তিতে অভিযান পরিচালনা করে একটি টর্চার সেল থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

 

বুধবার (১২ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ এই অভিযান চালায়। এ সময় বস্তিঘরের টর্চার সেলের একটি সুরঙ্গ থেকে ৬ কেজি গাঁজা ৪০০ পিস ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

 

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে এটি একটি টর্চার সেল। এখানে অবৈধ মাদক, দেশীয় চাকু এবং ছুরি রাখা হতো। বিভিন্ন মানুষকে নির্যাতন চালানো হতো। এখানে রাতে বিভিন্ন সময় মানুষের চিৎকারের শব্দ শোনা যেত।

 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এখানে অভিযান চালানো হয়। অভিযানে গিয়ে দেখা যায়, রুমের মধ্যে একটি গর্ত করে সেখানে চারদিকে সিমেন্ট ঢালাই করে অবৈধ অস্ত্র রাখা হয়েছিল। পাশে আরেকটি বক্স করে ঘর করে রাখা হয়েছিল। মানুষকে এখানে বিভিন্ন সময় দুটি মোটা লাঠি দিয়ে পেটানো হতো।

 

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনকে ঘিরে অবৈধ আর্মস উদ্ধার অভিযান চলছে। এ অভিযান তারই একটি অংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort